আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্লাস্টিক পুনর্ব্যবহার আইন জারি করেছে ক্যালিফোর্নিয়া

প্লাস্টিক পুনর্ব্যবহার আইন জারি করেছে ক্যালিফোর্নিয়া

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্লাস্টিক পুনর্ব্যবহার করে পণ্য উৎপাদন করার আইন জারি করেছে ক্যালিফোর্নিয়া। এই আইন অনুযায়ী, ২০২২ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার পানীয় উৎপাদনকারী কোম্পানিগুলোর ১৫ শতাংশ বোতল রিসাইকেল (পুনর্ব্যবহারযোগ্য) প্লাস্টিক থেকে তৈরি করতে হবে। এরপর ক্রমান্বয়ে ২০২৫ সালের মধ্যে ২৫ শতাংশ ও ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ বোতলে রিসাইকেল প্লাস্টিক ব্যবহার করতে হবে। 

সম্প্রতি সাগরে ও ভূমিতে প্লাস্টিকের দূষণ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসাম ক্যালিফোর্নিয়ায় এই আইন জারি করেন। 

ক্যালিফোর্নিয়ার নতুন এই আইনকে স্বাগত জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। তাঁরা বলছেন, এই আইন জারি করার কারণে ব্যবহৃত প্লাস্টিক বোতলের চাহিদা বেড়ে যাবে৷ ফলে স্বাভাবিকভাবেই ক্যালিফোর্নিয়া ও এর আশেপাশের অঞ্চলে প্লাস্টিক দূষণ কমে যাবে। 

পরিবেশবাদী সংগঠনের প্রধান মার্ক মারি বলেন, ক্যালিফোর্নিয়ার এই আইন বিশ্ববাসীর জন্য উদাহরণস্বরূপ। এটি পরিবেশ রক্ষার্থে ও প্লাস্টিকের দূষণ কমাতে সবচেয়ে কার্যকরী আইনগুলোর একটি'।

পরিসংখ্যানে জানা গেছে, ক্যালিফোর্নিয়ায় প্রতি বছর ১২ বিলিয়ন প্লাস্টিক বোতলজাত পণ্য বিক্রি হয়। যদিও এর প্রায় ৭০ শতাংশ পুনর্ব্যবহার করা হয়, তবে বাকি তিন বিলিয়ন বোতল একেবারেই আবর্জনা হিসেবে পড়ে থাকে। পরবর্তীতে এগুলো মাটি ও পানির সাথে মিশে পরিবেশের ক্ষতি করে। এছাড়াও চীন ইতোমধ্যে প্লাস্টিক বোতল কেনা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের থেকে। 

তবে ক্যালিফোর্নিয়ায় কাঁচের বোতল ও সংবাদপত্র রিসাইকেল করে ব্যবহার করার আইন আগে থেকেই ছিলো। রাজ্যটিতে ৩০ শতাংশ কাঁচের বোতল ও ৫০ শতাংশ পেপার রিকাইসেল করে তৈরি করা হয়। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত