আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

উবার ও লিফটের ভবিষ্যৎ নির্ধারণ করবেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা

উবার ও লিফটের ভবিষ্যৎ নির্ধারণ করবেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা

ছবি: এলএবাংলাটাইমস

এপস ভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস উবার ও লিফটের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে ক্যালিফোর্নিয়ায়, সেটি নির্ধারণ করবে ক্যালিফোর্নিয়ার বাসিন্দারাই। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ এক আইন জারি করে জানায়, উবার ও লিফটের চালকদের কোম্পানির নিজস্ব কর্মচারী হিসেবে তালিকাভূক্ত করতে হবে। অপরদিকে উবার ও লিফট জানায়, তারা চালকদের স্বাধীন এমপ্লয়ি হিসেবেই রাখতে চান। কোম্পানি দুইটি দাবি করেন, তাদের প্লাটফর্মে কাজ করা চালকরা নিজেদের স্বাধীন এমপ্লয়ি ভাবতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষের জারি করা নতুন আইন বিষয়ে মতানৈক্য হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কর্তৃপক্ষ ডেডলাইন দিয়ে জানায়, উবার ও লিফট নির্দিষ্ট সময়ের মধ্যে এই আইন প্রয়োগ না করলে উবার ও লিফটের কার্যক্রম ক্যালিফোর্নিয়া থেকে গুটিয়ে নিতে হবে। তবে পরবর্তীতে আদালতে এই নির্দেশ সাময়িক স্থগিত করে দেয়। 
ফলে ক্যালিফোর্নিয়া উবার ও লিফটের ভবিষ্যৎ কি হবে, সেটি এখনো নিশ্চিত নয়। আর তাই এই বিষয়টি নির্ধারণের ভার এসেছে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের উপর। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোটারদের আহবান করা হয়েছে, উবার ও লিফটের চালকদের স্বাধীন কন্ট্রাক্ট এমপ্লয়ি হিসেবে দেখতে চায় নাকি কোম্পানির তালিকাভূক্ত এমপ্লয়ি হিসেবে দেখতে চায়, সেটি নির্ধারণ করার জন্য। 


এটর্নি জেনারেল জাভিয়ের বেকেররা বলেন, উবার ও লিফটের চালকরা স্বাধীন কন্ট্রাক্টর হিসেবে কাজ করলে হেলথ ইন্সুরেন্স, ওভার টাইম কিংবা বেতন কাঠামোর অন্তর্ভুক্ত হবে না। সে হিসেবে এটি ক্যালিফোর্নিয়ার লেবার ল' এর সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। 

এদিকে, উবার ও লিফট দুইটি কোম্পানির কর্তৃপক্ষই দাবি করছেন, তাদের কোম্পানিগুলো কোনো ট্রান্সপোর্টেশন কোম্পানি নয়, তাদের কোম্পানিগুলো মূলত টেকনোলজি ভিত্তিক। ফলে তাদের কোম্পানি শুধুমাত্র চালকদের উপরই নির্ভর করে না। ফলে তাদের পক্ষে রাতারাতি এতো চালককে নিজেদের কোম্পানির কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব নয়। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত