আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে জরুরি বিভাগের আসন সংকট, আগুনে ঘি ঢালবে বড়দিন

লস এঞ্জেলেসে জরুরি বিভাগের আসন সংকট, আগুনে ঘি ঢালবে বড়দিন

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যে বিপর্যস্ত রয়েছে রাজ্যটির স্বাস্থ্য ব্যবস্থা। জরুরি বিভাগের আসন ও উপকরণ সংকট চলছে গত কয়েক সপ্তাহ ধরেই। আর এই সংক্রমণের আগুন আরো উস্কে দিয়েছে বড়দিন।

বড়দিনের পর ক্যালিফোর্নিয়ায় আবারো নতুন করে সংক্রমণ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বড়দিনে বাসিন্দাদের জনসমাগমের কারণে সংক্রমণ আরো বেড়ে যাবে বলে আশংকা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তবে সংক্রমণ ঠিক কতোটা ভয়াবহ আকার ধারণ করতে পারে- সেটি নিশ্চিত হওয়া যাবে কয়েক সপ্তাহ পর।

এর আগে থ্যাংকসগিভিং হলিডের কারণে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছিলো। এর ফলে এখনো সাউদার্ন ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলোতে চাপ রয়ে গেছে। বড়দিনের কারণে আবারো নতুন করে চাপ সৃষ্টি হবে লস এঞ্জেলেসের হাসপাতালে।

ক্যালিফোর্নিয়ার অধিকাংশ কাউন্টির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর জরুরি বিভাগের আসন পূর্ণ হয়ে গেছে কিংবা অল্প কিছু আসন খালি রয়েছে। টানা ১১ দিনের মতো হাসপাতালের জরুরি বিভাগের আসন সংখ্যার হার ক্রমশ কমছে।

কাউন্টি হেলথ সার্ভিস ডিরেক্টর ক্রিস্টিয়ানা ঘ্যালি জানান, 'অধিকাংশ কাউন্টিতে জরুরি বিভাগের আসন খালি নেই বলে ঘোষণা করা হয়েছে'।

লস এঞ্জেলেসের হাসপাতালগুলোতে অল্প কিছু জরুরি বিভাগের আসন খালি রয়েছে। বড়দিনের প্রভাবে সেগুলোও খুব দ্রুতই পূর্ণ হয়ে যেতে পারে।

ক্রিস্টিয়ানা ঘ্যালি বলেন, ইতোমধ্যে লস এঞ্জেলেস কাউন্টির জরুরি বিভাগের ৯৬ শতাংশ আসন পূর্ণ হয়ে গেছে। ফলে অনেক রোগীকে ঘণ্টার পর ঘণ্টা এম্বুলেন্সে অপেক্ষা করে থাকতে হয়েছে।

তিনি জানান, প্রতিদিন অন্তত ৭৫০ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

লস এঞ্জেলেসের '৯১১-ইমার্জেন্সি' হাসপাতালের মোট আসন ফাঁকা ছিলো ৭২৩টি। এর মধ্যে জরুরি বিভাগের আসন ফাঁকা ছিলো ৬৩টি। প্রাপ্তবয়স্ক মানুষের জন্য আসন ফাঁকা ছিলো ৪২টি ও শিশুদের জন্য খালি ছিলো ২১টি।

ক্রিস্টিয়ানা ঘ্যালি বলেন, লস এঞ্জেলেস কাউন্টিতে মোট ২ হাজার ৫০০টি নিবন্ধিত জরুরি বিভাগের আসন রয়েছে। এর মধ্যে গত সপ্তাহে প্রায় ২ হাজার ৬৬০ রোগীকে পালাক্রমে জরুরি বিভাগে রাখা হয়েছে। এর মধ্যে করোনা রোগী দিয়েই ৩৭ শতাংশ আসন পূর্ণ হয়ে গেছে৷

জরুরি বিভাগের আসন সংকটের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ সংকটও দেখা দিয়েছে। অক্সিজেন এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ ইতোমধ্যে প্রায় ফুরিয়ে গেছে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত