আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

তীব্র তাপদাহের কবলে ক্যালিফোর্নিয়া: ফ্লেক্স সতর্কতা জারি

তীব্র তাপদাহের কবলে ক্যালিফোর্নিয়া: ফ্লেক্স সতর্কতা জারি

ছবি: এলএবাংলাটাইমস

তীব্র তাপদাহের কারণে বিভ্রাটের কবলে পড়েছে ক্যালিফোর্নিয়া রাজ্যের বৈদ্যুতিক গ্রিড। আর তাই ক্যালিফোর্নিয়াবাসীদের পরিমিত বিদ্যুৎ ব্যবহারে আহ্বান জানায় কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়া ইন্ডিপিডেন্ট সিস্টেম অপারেটর সূত্র জানায়, বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যা ৫ টা হতে ১০টা পর্যন্ত ফ্লেক্স সতর্কতা জারি থাকবে। এর ফলে বিদ্যুৎ চলাচলে বিঘ্ন ও লোডশেডিং এর সম্মুখীন হতে হবে না। ক্যালিফোর্নিয়া ইন্ডিপিডেন্ট সিস্টেম অপারেটর রাজ্যের অধিকাংশ পাওয়ার গ্রিড নিয়ন্ত্রণ করে থাকে।

বিদ্যুত এর চাহিদা যখন সরবরাহের চেয়ে বেশি হয় তখন গ্রাহকদেরকে সীমিত  হারে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান করা হয়। একেই ফ্লেক্স অ্যালার্ট বলে। মূলত, তীব্র তাপদাহের সময়ই ফ্লেক্স অ্যালার্ট এর  আহ্বান করা হয়। আইএসও থার্মোস্ট্যাটকে ৭৮ ডিগ্রি বা তাঁর অধিক তাপমাত্রায় ব্যবহারের পরামর্শ দিয়েছে। এর পাশাপাশি প্রধান বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। অপ্রয়োজনীয় বাতি না জ্বালানোর পাশাপাশি বাড়ি ঠাণ্ডা করতে ফ্যান ব্যবহার করতে বলেছে। 

আইএসও এর মতে, সন্ধ্যায় বিদ্যুৎ-এর সংরক্ষণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি পাওয়ার গ্রিডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ, এই সময়য় সৌর উৎপাদন হ্রাস পায় ও প্রচণ্ড গরমের কারণে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পায়।

সিস্টেম অপারেটরের কর্মকর্তারা বুধবার বিকেলে একটি  ব্রিফিংয়ে বলেন যে, জনগণ বিকেল ৫টার  আগে তাদের বাড়িগুলি  শীতল করতে পারেন এবং তারপরে ঠাণ্ডা বাতাস কে ভিতরে রাখার জন্য পর্দা আটকিয়ে রাখতে পারেন। ফ্লেক্স অ্যালার্ট পিরিয়ডের আগে ফোন এবং অন্যান্য ডিভাইস চার্জ করার পরামর্শও দেন তারা।

আইএসও বুধবার তাদের দৈনিক বুলেটিনে বলেছে, আমরা ক্যালিফোর্নিয়ার নাগরিকদের উপর নির্ভর করব। এই তাপদাহে এবং পুরো গ্রীষ্মজুড়ে প্রয়োজনের সময় গ্রিড রক্ষার জন্য আমরা ক্যালিফোর্নিয়াবাসীদের সহযোগিতা আশা করছি।

বুধবারের ব্রিফিংয়ে আইএসও কর্মকর্তারা বলেছেন, তারা সতর্কভাবে আশাবাদী যে গত বছরের তুলনায় রাজ্যের অবস্থান এই বছর আরও ভালো। সম্ভাব্য চরম গ্রীষ্মকাল শুরুর আগেই অতিরিক্ত ৩ হাজাত ৫০০ মেগাওয়াট ক্ষমতা অর্জনের পাশাপাশি রাজ্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে।

আইএসও প্রেসিডেন্ট ও সিইও ইলিয়েট মেইঞ্জারের মতে, এটি যথেষ্ট না। গত মাসে তিনি রাজ্যের আইনপ্রনেতাদের সাথে এক বৈঠকে বলেন 'গ্রিড নির্ভরশীলতার প্রধাণ ঝুঁকি হচ্ছে অতিরিক্ত তাপ, বিশেষ করে সেই তাপ যা বৃহত্তর পশ্চিম যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে থাকে।এবং প্রতিবছর তাপ বেড়েই যায়।'

রোলিং ব্ল্যাকআউট রাজ্যের ইউটিলিটি সংস্থাগুলির জন্য ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বন্ধ করার একটি জনপ্রিয় পদ্ধতি হয়ে উঠেছে। মূলত শুষ্ক গ্রীষ্মের সময় শক্তিশালী বাতাসের কারণে বিদ্যুতের লাইনগুলি ভেঙে পড়ে দাবানল সৃষ্টি করে থাকে। রোলিং ব্ল্যাকআউট এর বিরুদ্ধে কাজ করে। ২০২০ সালের আগস্ট মাসে এই ধরনের ব্ল্যাকআউট প্রায় দুই দশকের মধ্যে প্রথম ছিল যা জ্বালানি ঘাটতির কারণে হয়েছিল।

এই সপ্তাহের তীব্র তাপ দক্ষিণ-পূর্ব ক্যালিফোর্নিয়া থেকে অ্যারিজোনা,নেভাদা ও নিউ ম্যাক্সিকো পর্যন্ত ছড়িয়ে ছিল। মোজাইভ মরুভূমিতে অবস্থিত পামডেইলে বুধবার ১০৭ ডিগ্রি তাপমাত্রা দেখা গিয়েছে। এটি ১৯৬৬ সালের ১০৫ ডিগ্রি তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ডকে অতিক্রম করে।

লস এঞ্জেলেসের ন্যাশনাল ওয়েদার সার্ভিস একটি টুইটে বলে 'আগামীতে তাপমাত্র আরো অনেক রেকর্ড ভাঙ্গতে পারে'।

শুক্রবার(১৮ জুন) রাত ৯ টা পর্যন্ত ভেন্টুরার পর্বতমালা ও সান্টা মনিকা ছাড়া লস এঞ্জেলেসের  কাউন্টিগুলোতেও অতিরিক্ত তাপদাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে ৫টি ফ্লেক্স এলার্টের সর্তকবার্তা দেওয়া হয়েছে। এর তুলনায় ২০১৯ সালে ১টি ও ২০১৮ সালে ২টি ফ্লেক্স এলার্টের সতর্কবার্তা দেওয়া হয়েছিলো।

এলএবাংলাটাইমস/ এমডব্লিউ

 

শেয়ার করুন

পাঠকের মতামত