আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সোমবার ক্যালিফোর্নিয়ায় চলবে ফ্লেক্স এলার্ট, পরিমিত বিদ্যুৎ ব্যবহারের আহ্বান

সোমবার ক্যালিফোর্নিয়ায় চলবে ফ্লেক্স এলার্ট, পরিমিত বিদ্যুৎ ব্যবহারের আহ্বান

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে চলমান তাপদাহের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ফ্লেক্স এলার্ট জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়া পাওয়ার গ্রিডের ম্যানেজার সোমবার (১২ জুলাই) রাজ্যজুড়ে ফ্লেক্স এলার্ট জারি করেন।

একই সাথে তিনি রাজ্যের বাসিন্দাদের ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পরিমিত হারে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানান।

ক্যালিফোর্নিয়া ইনডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর বাসিন্দাদের বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুৎ বাঁচানোর আহ্বান জানায়।

সংস্থাটি একটি বিবৃতিতে বলে, 'বুটলেগ অগ্নিকান্ডের কারণে ওরিগনের ইলেক্টিক ট্রান্সমিশন লাইনগুলো ঠিকমত কাজ করছে না। পাশাপাশি অতিরিক্ত তাপমাত্রার কারণে বৈদ্যুতিক চাহিদাও বৃদ্ধি পেয়েছে। তাই, রাজ্যের পাওয়ার গ্রিডকে স্থিতিশীল রাখার জন্য ক্যালিফোর্নিয়া পাওয়ার গ্রিড ফ্লেক্স এলার্ট জারী করছে। ফ্লেক্স এলার্টটি ১২ জুলাইয়ের জন্য ডাকা হয়েছে।'

রবিবারে ফ্লেক্স এলার্ট কার্যকর ছিল না। সপ্তাহের শুরু হলে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি ওরিগনের বুটলেগ অগ্নিকান্ড ক্যালিফোর্নিয়ার বিদ্যুতের লাইনগুলোর জন্য হুমকির কারণ হিসেবে দাঁড়িয়েছে।

ফ্লেক্স এলার্ট চলাকালীন সময় গ্রাহকদেরকে নিম্নের কাজগুলো করার জন্য উৎসাহী করা হলো-

১) থার্মোস্ট্যাট ৭৮ ডিগ্রি বা তাঁর বেশিতে সেট করুন।

২) ডিস ওয়াসার, ওয়াশিং মেশিন ও ড্রায়ার এর মত বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার পরিহার করুন।

৩) অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখুন।

গ্রাহকদেরকে এয়ার কন্ডিশনারের পরিবর্তে  ফ্যান ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে মানা করা হয়েছে।

ফ্লেক্স এলার্টের পূর্বে গ্রাহকদেরকে তাদের সুবিধার্থে  নিম্নের কাজগুলো করার পরামর্শ দেওয়া হলো- 

১) বিদ্যুৎ যাওয়ার পূর্বে থার্মোস্ট্যাটের তাপমাত্রা কমিয়ে ঘর ঠান্ডা করুন।

২) সকালেই  ওভেন, ড্রায়ার এর মত বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করুন।

৩) ঘর ঠাণ্ডা রাখার জন্য জানালা ও পর্দা লাগিয়ে রাখুন।

৪) সৌর বিদ্যুৎ ব্যবহার করে মোবাইল, ল্যাপটপ ও বৈদ্যুতিক যানবাহন চার্জ দিন।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত