আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের সমুদ্র সৈকতে মিশলো ১৭ মিলিয়ন গ্যালন বর্জ্য

লস এঞ্জেলেসের সমুদ্র সৈকতে মিশলো ১৭ মিলিয়ন গ্যালন বর্জ্য

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের বেশ কিছু সমুদ্র সৈকতে দূর্ঘটনা বশত মিশে গেছে ১৭ মিলিয়ন গ্যালন বর্জ্য। আর ড্রেনের এসব ময়লা ছড়িয়েছে সৈকতের চার মাইল জুড়ে।

সান্তা মনিকা বে এরিয়ার সৈকতজুড়ে সোমবার (১২ জুলাই) এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। কারিগরি সমস্যার কারণে এই বিশাল পরিমাণ বর্জ্য সৈকতের পানিতে মিশে যায়।

লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার জেনাইস হ্যান বলেন, 'সৈকতের পানি পরীক্ষা করে দেখা হয়েছে। সমস্যা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে'।

তিনি বলেন, 'হাইপেরিয়ন ওয়াটার রিক্লেমেশন প্লান্টে কারগরি ত্রুটির কারণে এই দূষণের ঘটনা ঘটেছে। এই প্লান্ট আরো বিশাল পরিমাণ বর্জ্য আটকানোর সক্ষমতা রাখলেও কি কারণে ঘটনাটি ঘটেছে, তা জানার চেষ্টা করা হচ্ছে'।

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, সেগুন্ডো বিচ, দ্য গ্র‍্যান্ড এভিনিউ স্টোরম ড্রেইন এবং ডকওইয়েলিয়রের ওয়াটার ওয়ে এক্সটেনশন এবং হাইপেরিয়ান প্লান্ট এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সাঁতারুদের জন্য এইসব সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ক্ষতিগ্রস্ত সৈকত ব্যাকটেরিয়ামুক্ত না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে৷ সেই পর্যন্ত বাসিন্দাদের পানি থেকে দূরে থাকতে বলা হয়েছে।

দ্য হাইপেরিয়ান প্লান্ট লস এঞ্জেলেসের সবচেয়ে বড় ওয়াটার ট্রিটমেন্ট কেন্দ্র। এটি প্রত্যহ ৪৫০ মিলিয়ন গ্যালন বর্জ্য আটকাতে সক্ষম।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত