আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় এক মাসে সংক্রমণ বেড়েছে প্রায় ১০ গুন!

ক্যালিফোর্নিয়ায় এক মাসে সংক্রমণ বেড়েছে প্রায় ১০ গুন!

ছবি: এলএবাংলাটাইমস

গত এক মাস আগে করোনা বিধিনিষেধ শিথিল করার পর থেকেই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আশংকাজনকভাবে বাড়ছে করোনার সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে, অতিদ্রুত কোন পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

লস এঞ্জেলস কাউন্টি বুধবারে (১৪ জুলাই) ১৩১৫টি নতুন করোনা কেস রিপোর্ট করেছে। এক মাস পূর্বে কাউন্টি ১৩৫টি করোনা কেস রিপোর্ট করেছিলো। দেখাই যাচ্ছে যে, পুনরায় সবকিছু খোলার পর কেসের সংখ্যা দশগুণ হারে বৃদ্ধি পাচ্ছে।

এই নিয়ে বিগত ছয়দিন ধরে দৈনিক ১০০০ এর বেশি করোনা রোগী পাওয়া গিয়েছে।

কাউন্টির কর্মকর্তারা একটি বিবৃতিতে বলে “কাউন্টিতে কমিউনিটি ট্রান্সমিশনের হার মাঝারি হারে বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধির হার সহজে থামবে না। যদি সবাই তাদের সংক্রমণের ঝুঁকি ও করোনা বিস্তারের হার কমানোর জন্য কাজ করে তাহলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।‘

রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি, হাসপাতালে ভর্তির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

সিডারস-সিনাইয়ের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের মেডিকেল ডিরেক্টরের ধারণামতে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে।

ড. স্যাম তোরবাতি বলেন ‘হঠাত করে কয়েক সপ্তাহ ধরে  করোনা রোগীর সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি হার সাতগুণের চেয়েও বেশি।‘

তোরবাতি জানান যে জুন মাসে দৈনিক ১টি নতুন করোনার রোগী পাওয়া যেতো। এখন দৈনিক ৮ জনের অধিক রোগী পাওয়া যায়। নতুন পাওয়া রোগীদের শতকরা ৮০ভাগই ২০-৪০ বছর বয়সী।

তিনি আরো বলেন ‘বর্তমানে আক্রান্ত ব্যক্তিদের সিংহভাগই যুবক ও তরুণ বয়সের। তারা তুলনামূলকভাবে বেশি সামাজিকভাবে সচল ও তারা মাস্ক পড়ছে না। এর পাশাপাশি তাদের মধ্যে পরিপূর্ণভাবে ভ্যাক্সিনেটেড ব্যাক্তির হারও খুব কম। এই কারণে তাদের মধ্যে করোনা অত্যধিক হারে বৃদ্ধি পাচ্ছে।‘

লস এঞ্জেলস কাউন্টিতে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার ফলে নতুন কেসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যকর্মীদের মতে, কাউন্টির হাসপাতালগুলোতে যেসব করোনা রোগী ভর্তি হয়েছে তাদের মধ্যে কেউ ভ্যাক্সিন নেয়নি।

তোরবাতি বলেন ‘আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালে ভর্তি হওয়া সিংহভাগ মানুষই ভ্যাক্সিন নেননি।‘

তিনি জানান যে কিছু কিছু মানুষ ভ্যাক্সিন নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হচ্ছে। মূলত যাদের ইমিউন সিস্টেম দুর্বল, তারা ভ্যাক্সিন নিলেও করোনা থেকে সম্পূর্ণ সুরক্ষা পাবে না। 

তোরবাতি বলেন ‘যাদের ভ্যাক্সিন নেওয়ার সুযোগ নেই তাদের হাতে কিছু নেই। কিন্তু যাদের কাছে সুযোগ আছে ভ্যাক্সিন নেওয়ার, তাদের উচিত ভ্যাক্সিন নিয়ে ফেলা।‘

নতুন তথ্য প্রমাণ করে যে ভ্যাক্সিন করোনার বিপক্ষে কার্যকরী ভূমিকা পালন করে। ৬ জুলাই পর্যন্ত মারা যাওয়া মানুষগুলোর প্রতি হাজারে একজন ছিলেন টিকাপ্রাপ্ত। তোরবাতি বলেন  ‘এই ছোট ছোট ঘটনাগুলোই একটা সময় বিরাট দুর্ঘটনা ঘটাবে।  তাই আমাদের উচিত, প্রতিনিয়ত মানুষকে ভ্যাক্সিন নেওয়ার পরামর্শ দেওয়া।

তোরবাতি আরো বলেন ‘আমাদের এটি মনে রাখতে হবে যে, আমাদেরকে একসাথে কাজ করতে হবে। একে অপরের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে ও একে অপরকে সাহায্য করতে হবে।‘ 

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

 

শেয়ার করুন

পাঠকের মতামত