আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে একদিনে করোনা আক্রান্ত ১৮০০!

লস এঞ্জেলেসে একদিনে করোনা আক্রান্ত ১৮০০!

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার (১৭ জুলাই) কাউন্টি জুড়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮২৭ জন বাসিন্দা। মারা গেছেন আরো ১১ জন।

স্থানীয়ভাবে করোনার সংক্রমণ এবং হাসপাতালে রোগী বেড়ে যাওয়ায় শনিবার (১৭ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট থেকে লস এঞ্জেলেস কাউন্টির ইনডোর প্লেসগুলোতে বাসিন্দাদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে৷

লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, টিকার পূর্ণ ডোজ গ্রহীতাদেরও এই নিয়মে মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে।

সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেস কাউন্টিতে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে করোনাভাইরাসের সংক্রমণ এবং হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দুইটিই বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সংক্রমণ 'কমিউনিটি স্প্রেড' আকার ধারণ করতে পারে। টানা কয়েকদিন আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ায় এই আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

শনিবার দৈনিক করোনা শনাক্তের হার ছিলো ৩ দশমিক ৭ শতাংশ। এর আগে ৪ জুলাই শনাক্তের হার ছিলো ১ দশমিক ৫ আর জুনের ১৫ তারিখ শনাক্তের হার ছিলো শূণ্য দশমিক ৫ শতাংশ।

শুক্রবার লস এঞ্জেলেস কাউন্টিতে হাসপাতালে রোগীর সংখ্যা ৪৬২ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জন। এখন পর্যন্ত জরুরি বিভাগে ভর্তি রয়েছে ১০৩ জন।

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের সূত্র অনুসারে, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৬৬ হাজার ২২৭ জন। এছাড়া মারা গেছেন ২৪ হাজার ৫৭৯ জন।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ অফিসার ড. মুন্টু ডেভিস বলেন, 'আমরা খুব অল্প সময়ের মধ্যেই সংক্রমণ খুব দ্রুত বৃদ্ধি পেতে দেখেছি। সংক্রমণ, হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ও শনাক্তের হার কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত'।

গত এক মাস ধরে লস এঞ্জেলেস কাউন্টিতে ডেল্টা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে প্রধান সংক্রামক হয়ে উঠেছে। এরই মধ্যে মার্চের পর টানা সর্বোচ্চ শনাক্তের হার বেড়ে গেছে।

কাউন্টি পাবলিক হেলথ ডাটা বিশ্লেষণ করে দেখা গেছে, ১৮ থেকে ৪৯ বছর বয়েসী বাসিন্দাদের মধ্যে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শুক্রবারে শনাক্তদের মধ্যে ৭১ শতাংশ বাসিন্দাই তরুণ ও মধ্যবয়েসী।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে ৯৯ শতাংশ বাসিন্দাই টিকা গ্রহণ করেননি। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান ড. রোচেল ওয়ালেনস্কি জানান, দেশজুড়ে মোট করোনা আক্রান্তের ৯৭ শতাংশ বাসিন্দা কখনো টিকা গ্রহণ করেনি।

টিকা গ্রহণের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, লস এঞ্জেলেসের ৬০ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে অন্তত ৭০ শতাংশ বাসিন্দা টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেছেন। তবে এখনো লাখ-লাখ বাসিন্দা টিকা গ্রহণ করেনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত