আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলসে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক কেনো?

লস এঞ্জেলসে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক কেনো?

ছবি: এলএবাংলাটাইমস

রবিবার (১৮ জুলাই) থেকে পুনরায় লস এঞ্জেলস কাউন্টিতে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ কার্যকর হবে। ইতোমধ্যেই এই সিদ্ধান্তটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) কাউন্টি হেলথ অফিসার ড. মুন্টু ডেভিস ঘোষণাটি দেন। শনিবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে ঘোষণাটি কার্যকর হবে।

ডেভিস বলেন, ‘এখনো কাউন্টিতে পূর্বের ন্যায় লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়নি। কিন্তু আমরা যদি এখনি কোন পদক্ষেপ না নেই, তাহলে সেটি চরম বোকামি হবে। কারণ, করোনার হার আশংকাজনকভাবে বৃদ্ধি পাছে।‘

ডেভিস জানান যে কাউন্টিতে ভাইরাসটি আশংকাজনকহারে বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহেও কাউন্টিতে প্রতি ১০০,০০ এর মধ্যে ৪.৮টি কেস পাওয়া যেত। বর্তমানে সেটি বৃদ্ধি পেয়ে ৭.১ এ দাঁড়িয়েছে। ভ্যাক্সিন নেয়নি এমন ব্যক্তিরাই বেশি আক্রান্ত হচ্ছে।

লস এঞ্জেলস কাউন্টির ডিপার্টমেন্ট অফ হেলথ সার্ভিসেস-এর প্রধান ড. ক্রিশ্চিয়ানা ঘালি বলেন ‘কাউন্টির হাসপাতালে ভর্তি হওয়া করোনার রোগীদের মধ্যে কেউই ভ্যাক্সিন নেয়নি।‘

মঙ্গলবারে ড. ঘ্যালি বলেন ‘এখন পর্যন্ত আমরা এমন কোন রোগী পাইনি যারা ভ্যাক্সিনের সম্পূর্ণ ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছেন।পাশাপাশি, আমরা দেখতে পেয়েছি যে নতুন রোগীদের মধ্যে কেউই ভ্যাক্সিন নেয়নি।‘

রাজ্য ও কাউন্টি হতে প্রাপ্ত পরিসংখ্যান দেখায় যে যারা ভ্যাক্সিন নেয়নি তাদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট অতি দ্রুত হারে ছড়াচ্ছে।

টেস্ট পজিটিভিটির হারও বৃদ্ধি পাচ্ছে। বুধবারে টেস্ট পজিটিভিটির হার শতকরা ৩ দশমিক  ৭ ভাগ ছিলো। বৃহস্পতিবারে তা বৃদ্ধি পেয়ে শতকরা ৩ দশমিক ৭৫ ভাগে পৌঁছিয়েছে।

ডেভিস ভ্যাক্সিনের কার্যকরিতার ওপর জোর দিয়েছেন। তাঁর মতে, যারা এখনো ভ্যাক্সিন নেয়নি তারাই সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন।

এখনো রাজ্যের ৪০ লক্ষ মানুষ ভ্যাক্সিন নেয়নি।

বর্তমানে রাজ্যের ১৬ বছর ও তাঁর বেশি ব্যক্তিদের মধ্যে এক ডোজ ভ্যাক্সিন নিয়েছে এমন মানুষের হার৬৯ শতাংশ আর পরিপূর্ণভাবে ভ্যাক্সিনেটেড মানুষের সংখ্যা ৬১ শতাংশের মত। ৬৫ বছর বা তাঁর বেশি বয়স্ক ব্যক্তিদের মধ্যে, ৮৮ শতাংশ ব্যক্তি এক ডোজ ও ৭৮ শতাংশ ব্যক্তি সম্পূর্ণ ভ্যাক্সিন নিয়েছে।

অনেকেই জানিয়েছে যে তারা এই সিদ্ধান্তটিতে অবাক হয়েছেন। সিদ্ধান্তটি নিয়ে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

তুজুংগার বাসিন্দা  ক্যারেন পারডু বলেন ‘আপনার মাস্ক ব্যবহারের ইচ্ছে থাকলে ব্যবহার করুন। আপনার করোনা নিয়ে ভয় থাকলে ঘরে থাকুন। এ সিদ্ধান্ত নিয়ে অনেকেই নারাজ। আমরা কেন সবাইকে নিজেদের মত চলতে দিচ্ছি না। আমার কাছে মনে হয় আমরা আবার লকডাউনের স্টেজে চলে যাবে।‘

সান বার্নাডিনোর বাসিন্দা ফ্রান্সিসকো ফেলিক্স বলেন ‘মাস্ক ব্যবহার করাটাই আমার স্বাভাবিক মনে হয়। নিজে সাবধান থাকার পাশাপাশি বাকিদেরও কথাও ভাবতে হবে।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত