আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়ালো

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়ালো

ছবি: এলএবাংলাটাইমস

বৃহস্পতিবারে লস এঞ্জেলেস কাউন্টিতে করোনার কারণে ৩৫ জন মানুষের মৃত্যু ঘটেছে। এই নিয়ে কাউন্টিতে সর্বমোট ২৫ হাজার মানুষ করোনার কারণে মারা গিয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা ও বিশেষজ্ঞরা জানিয়েছে যে সর্বশেষ করোনার ধাক্কায় পূর্বের মতো মানুষ মারা না গেলেও বহুসংখ্যক মানুষ মারা যাবে। কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরার বলেন, ‘ভাইরাসটি এখনো তাঁর তাণ্ডব চালিয়ে যাচ্ছে। দুঃখের ব্যাপার এই যে এখনকার সব মৃত্যুই টিকাগ্রহন করার মাধ্যমে প্রতিরোধ করা যেত।‘

যদিও করোনা ভয়াবহ হারে বৃদ্ধি পাচ্ছে, তবে আশার খবর হচ্ছে যে বৃদ্ধির হারটি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই স্থিতিশীলতা বোঝার জন্য আরো সময় দরকার।

ফেরার বলেন, ‘স্থিতিশীল হলেই হবে না। আমাদের বৃদ্ধির হার কমাতে হবে ও এর জন্য সময় প্রয়োজন।‘

বিগত সপ্তাহে প্রতিদিন গড়ে ১৯ জন মানুষ লস এঞ্জেলেস কাউন্টিতে করোনার কারণে মারা গিয়েছে। এই সংখ্যা জুন মাস হতে প্রাপ্ত সংখ্যার দশগুণ। জুন মাস থেকে সকল নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর থেকে এই সংখ্যা নাটকীয়হারে বাড়ছে।

মধ্য জুনে এলএ কাউন্টিতে দৈনিক ১৭৩টি করোনা কেস পাওয়া যেত। এখন প্রতিদিন প্রায় ৩ হাজারের মত নতুন করোনা কেস পাওয়া যায়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন যে মহামারী আটকানোর দুইটি পথ খোলা আছে।

প্রথমটি হচ্ছে টিকা গ্রহণের হার বৃদ্ধি করা।

যদিও টিকা গ্রহণ করার পরেও ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে, বিশেষজ্ঞরা জানিয়েছেন যে করোনা আক্রান্ত হলেও টিকা গ্রহণকারীরা গুরুতরভাবে অসুস্থ হবেন না। টিকা গ্রহণকারীরা যারা টিকা গ্রহণ করে নেই তাদের থেকে তিন থেকে চারগুণ বেশি সুরক্ষা পাবেন।

ফেরার বলেন, ‘টিকাগুলো কখনো আমাদের সম্পূর্ণভাবে করোনার হাত থেকে বাচাতে পারবে না। তাঁরা আমাদেরকে মৃত্যু কিংবা গুরতর অসুস্থ হওয়ার হাত থেকে বাঁচাবে।‘

এ পর্যন্ত এলএ কাউন্টির বাসিন্দাদের মধ্যে শতকরা ৬৪ ভাগ মানুষ টিকার এক ডোজ নিয়েছেন ও ৫৪ ভাগ মানুষ টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছেন।

দ্বিতীয় পথ হচ্ছে: যেসকল এলাকাগুলোতে করোনার হার বেশি সেই সকল স্থানে নতুন সুরক্ষা নীতিমালা গ্রহণ করতে হবে।

এই সপ্তাহেই  এলএ কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা ঘোষণা করেছেন যে যারা কোন বড় আউটডোর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, তাদের বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কে টিকা নিয়েছে বা নেয়নি, সেটি দেখার বিষয় নয়।

এলএ কাউন্টি এরকম পদক্ষেপ পূর্বে থেকেই নিয়ে আসছে। জুলাই মাসেই কাউন্টি সকল বাসিন্দাদেরকে ইনডোর পাবলিক স্পেসে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছিলো

এর আলোকে, ক্যালিফোর্নিয়াও এই সপ্তাহ থেকে করোনা নীতিমালা  কঠোর করার ঘোষণা দিয়েছে। ২০ সেপ্টেম্বর থেকে যেসকল ইনডোর ইভেন্টে ১ হাজার মানুষ উপস্থিত থাকবে, সেসকল ইভেন্টের আয়োজকদের নিশ্চিত করতে হবে যে উপস্থিত সকলেই টিকা গ্রহণ করেছে বা তিনদিনের মধ্যে তাদের করোনা নেগেটিভ এসেছে। পূর্বে এই নিয়ম ৫ হাজার মানুষের জন্য প্রযোজ্য ছিলো।

রাজ্য কর্মকর্তারা জানিয়েছে যে ইভেন্টে অংশ নেওয়ার সময় টিকা গ্রহণের প্রমাণপত্র বা করোনা টেস্টের নেগেটিভ ফলাফল দেখাতে হবে।

ক্যালিফোর্নিয়ার জনস্বাস্থ্য অধিদপ্তরের ডিরেক্টর ড. টমাস এরাগন বলেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক। এই পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা মৃত্যু ও করোনা বৃদ্ধির হার কমাতে পারব।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত