আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অতি দ্রুততার সাথে বাড়ছে ক্যালডর ফায়ার

অতি দ্রুততার সাথে বাড়ছে ক্যালডর ফায়ার

ছবি: এলএবাংলাটাইমস

এল ডোরাডো কাউন্টির ক্যালডর ফায়ার রাতারাতি বিশালাকার ধারণ করেছে। মঙ্গলবারে (১৭ আগস্ট) এর আকার ৬ হাজার ৫০০ একর ছিলো যা বৃদ্ধি পেয়ে বুধবার (১৮ আগস্ট) সকালে ৫৩ হাজার একরে পরিণত হয়েছে।

গ্রিজলি ফ্ল্যাটস শহরে দাবানলটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অসংখ্য বাড়ি, গাড়ি নষ্ট করার পাশাপাশি এটি পাওয়ার লাইন সহ অন্যান্য জরুরী সেবার লাইনগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে।

এল ডোরাডো ন্যাশনাল ফরেস্ট সুপারভাইজার জেফ মারসোলাইস বলেন, ‘এই দাবানল এমন সব কাজ করেছে যা আমরা কখনো ভাবিনি।‘

মঙ্গলবারে (১৭ আগস্ট) প্যাসিফিক গ্যাস এন্ড ইলেকট্রিক জানিয়েছে যে দাবানলের ঝুঁকি কমাতে এটি কাউন্টির ১৮টি স্থানের ৫১ হাজার গ্রাহকের পাওয়ার লাইন অফ করে দিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যে সব সেবা পুনরায় চালু করা দেওয়া হবে।

শনিবারে (১৪ আগস্ট) কাউন্টির এক অজানা অঞ্চল থেকে দাবানলটির সূত্রপাত ঘটে । ২৪০ জন দমকলকর্মী ক্যালডর ফায়ারের সাথে মোকাবিলা করেছে। এই কাজে তাদেরকে রাজ্যের বাইরে থেকেও সাহায্য করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) পর্যন্ত এল ডোরাডো কাউন্টি থেকে ১৬ হাজার ৩৮০ জন ব্যক্তিকে স্থানান্তরিত করা হয়েছে। রাজ্যের আরো ৭টি কাউন্টিতে অবস্থানরত মোট ৩১ হাজার মানুষকে স্থানান্তরের আদেশ দেওয়া হয়েছে।

দমকলকর্মীরা জানায়, ১ হাজার ২০০ জনসংখ্যা বিশিষ্ট গ্রিজলি ফ্ল্যাটস শহরটি ক্যালডর ফায়ারের কারণে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত দাবানলটি কারণে দুইজন ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে। উভয় ব্যক্তিই এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

মারসোলাইস জানান, বিগত মাসে ক্যালিফোর্নিয়াজুড়ে অনেকগুলো দাবানল দেখা গিয়েছে যেগুলো তাদের আশার চেয়ে বেশি শক্তিশালী ছিলো।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম দাবানলটির কারণে এল ডোরাডো কাউন্টিতে জরুরী অবস্থা জারী করেছেন। তিনি জানান, দাবানলটি মোকাবিলার করার জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাছ থেকে সাহায্য চেয়েছে।

ক্যালডর ফায়ারের কারণে এল ডোরাডো ন্যাশনাল ফরেস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের পরে ফরেস্টটি খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় দমকল বিভাগ জানায় যে দাবানলটি অতিদ্রুত বড় হচ্ছে। এর কারণে তাঁরা দাবানলটি মোকাবিলা করার পূর্বে বাসিন্দাদেরকে স্থানান্তরিত করছে ও ভবন রক্ষণাবেক্ষণে মনোনিবেশ করছে।

দাবানলটি এতো দ্রুত বৃদ্ধি পেয়েছে যে দমকল বিভাগ এখনো দাবানলটির পথ নিয়ে রোডম্যাপ বানাতে পারেনি।

এই বছর ক্যালিফোর্নিয়াতে দাবানলের কারণে ১৩ লাখ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্টরি এন্ড ফায়ার প্রটেকসন সংস্থার চিফ থম পোর্টার জানান, দাবানলের কারণে বনাঞ্চলের অভাবনীয় ক্ষতি ঘটেছে ও এই ক্ষতি সামলাতে অনেক সময় লাগবে।
জরুরী সেবা অফিসের ডিরেক্টর মার্ক ঘিলারডুচি জানিয়েছেন রাজ্যের আবহাওয়ার কারণে দাবানলগুলো আরো বেশি শক্তিশালী,বেগবান ও ভয়ংকর হচ্ছে।

অন্যদিকে রাজ্য কর্মকর্তারা ডিক্সি ফায়ারের ওপর কঠোর নজর রাখছে। রাজ্যের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম এই দাবানলটি মাসের শুরুতে গ্রিনভাইল শহরকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে এবং বর্তমানে এটি সুসানভিল শহরের দিকে অগ্রসর হচ্ছে। দাবানলটি এপর্যন্ত ৬ লক্ষ ৬২ হাজার ৬৪৭ একর জমি ধ্বংস করেছে। বুধবার পর্যন্ত দাবানলটির শতকরা ৩৪ ভাগ নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

ক্যাপ্টেন ড্যানিয়েল বার্ত্তেচেলি জানান, ডিক্সি ফায়ারের গতিবিধি সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিলো। দাবানলটির কারণে নিকটবর্তী শহরগুলো থেকে বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। বার্ত্তাচেলী জানান, তাপমাত্রা ও বাতাসের শক্তি কমে গেলেই দাবানলটিকে নিয়ন্ত্রণে আনা যাবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত