আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্বাস্থ্যসেবার সাথে পরোক্ষভাবে সংশ্লিষ্টদের টিকা গ্রহণের বাধ্যবাধকতা

স্বাস্থ্যসেবার সাথে পরোক্ষভাবে সংশ্লিষ্টদের টিকা গ্রহণের বাধ্যবাধকতা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া রাজ্যে করোনার হার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য আদেশ দিয়েছে যে যেসকল ব্যক্তিরা স্বাস্থ্যসেবার সাথে সরাসরিভাবে সংযুক্ত না কিন্তু করোনার ঝুঁকিতে আছেন, তাদেরকে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবারে জনস্বাস্থ্যের খাতিরে আদেশটি দেওয়া হয়,। এর পূর্বে একই ধরণের আদেশ রাজ্যের ২২ লাখ স্বাস্থ্যকর্মীদের জন্য দেওয়া হয়েছিলো। সেখানে বলা হয়েছিলো যে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীদের সেপ্টেম্বর মাস শেষ হওয়ার পূর্বে বাধ্যতামূলকভাবে টিকার সম্পূর্ন ডোজ গ্রহণ করতে হবে।

সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , কারাগার ও অন্যান বন্দী প্রতিষ্ঠানের স্বাস্থ্য কর্মীদের ১৪ অক্টোবরের মধ্যে টিকার সম্পূর্ন ডোজ গ্রহণ করতে হবে। এর মধ্যে স্বাস্থ্যসেবার সাথে জড়িত না কিন্তু করোনার ঝুঁকিতে আছেন যেমনঃ কারেকশনাল অফিসার, রক্ষণাবেক্ষণ কর্মী ও লন্ড্রি কর্মীরাও অর্ন্তভুক্ত।

এটি এখন জানা যায়নি এই আদেশটি কতজনের উপর প্রভাব ফেলবে। শুক্রবার পর্যন্ত রাজ্যের জনস্বাস্থ্য অধিদপ্তর বা সংশোধন ও পুর্নবাসন বিভাগ এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি। গর্ভনরের অফিসের সাথে যোগাযোগ করা হলেও কোন উত্তর পাওয়া যায়নি।

এর আগে গর্ভনর রাজ্যের প্রশাসনিক কর্মকর্তা ও স্কুলের কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণের নির্দেশ দিয়েছেন

ক্যালিফোর্নিয়া কারেকশনাল পিস অফিসার এসোসিয়েশনও এই আদেশকে সর্মথন জানিয়েছে। সংস্থাটির প্রেসিডেন্ট গ্লেন স্টেইলির মুখপাত্র নাথান বালার্ড শুক্রবারে জানান যে সংস্থাটি আদেশ কার্যকর হওয়ার অপেক্ষা করছে। সংস্থাটিতে ২৮ হাজার সদস্য আছে যারা এই নির্দেশ পালন করতে সম্মতি জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ার গর্ভনর নিউসম ঘোষণা করেছেন, রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের ও স্কুলের শিক্ষকদের প্রমান করতে হবে যে তাঁরা টিকা নিয়েয়ছেন। তাঁরা চাইলে টিকার পরিবর্তে প্রতি সপ্তাহে করোনা টেস্টের অপশন বেছে নিতে পারবেন। সান ফ্রান্সিসকো ও লস এঞ্জেলেস শহরেও একই নিয়ম জারী করা হয়েছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি ইমার্জেন্সি মেডিকেল টেকনেশিয়ান, প্যারামেডিক ও হোম হেলথ প্রোডাইডারদেকে টিকার সম্পূর্ন ডোজ গ্রহন করার উপদেশ দিয়েছে। নাহলে তাদের প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা করতে হবে। এ ব্যাপারে কাউন্টির হেলথ অফিসার ড. ক্লেটন চাও বলেন, ‘এটি কোন আদেশ নয়। আমরা মনে করি যে আমাদের সহকর্মীরা করোনার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সংস্পর্শে আসছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত