আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

লস এঞ্জেলেসের নতুন শঙ্কা মিউ ভ্যারিয়েন্ট, বিশেষজ্ঞদের সতর্ক নজর

লস এঞ্জেলেসের নতুন শঙ্কা মিউ ভ্যারিয়েন্ট, বিশেষজ্ঞদের সতর্ক নজর

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে ধীরে ধীরে বাড়ছে করোনার নতুন মিউ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। এখনো লস এঞ্জেলেসে ডেল্টা ভ্যারিয়েন্ট প্রধান সংক্রামকের ভূমিকায় রয়েছে। তবে চিকিৎসক ও কর্মকর্তারা নতুন মিউ ভ্যারিয়েন্টের দিকে সতর্ক নজর রাখছেন।

গত মাসে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) মিউ ভ্যারিয়েন্টকে 'ভ্যারিয়েন্ট অন ইন্টারেস্ট' আখ্যা দিয়েছে। আর ডেল্টা এখনো 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন' হিসেবে রয়েছে।

বিজ্ঞানীরা ধারণা করছেন এটি করোনার অন্যান্য ভ্যারিয়েন্টগুলো থেকে আরো বেশি সংক্রামক হতে পারে এবং টিকার ফলে তৈরি হওয়া অ্যান্টিবডিকেও বিনষ্ট করে দিতে পারে।

ইউসিএলএ সেন্টার ফর গ্লোবাল অ্যান্ড ইমিগ্রেন্ট হেলথ এর বিশেষজ্ঞ চিকিৎসক ড. অ্যান রিমিওন বলেন, 'এর মানে এই নয় যে মিউ ভ্যারিয়েন্ট করোনার টিকা সম্পূর্ণ কার্যকর করে দিবে। এটি এমনই এক ভ্যারিয়েন্ট যার প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে'।

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, লস এঞ্জেলেস কাউন্টিতে এখনো উচ্চহারে মিউ ভ্যারিয়েন্ট ছড়ায়নি। সেপ্টেম্বরের ৩ তারিখ পর্যন্ত ১৬৭ জন করোনা আক্রান্ত মানুষের শরীরে শনাক্ত হয়।

তবে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি বলেন, 'সবসময় ভ্যারিয়েন্ট বিষয়ে সতর্ক থাকতে হবে। এমনকি মিউ ভ্যারিয়েন্টের দিকেও বিশেষ নজর দিতে হবে'।

'আমরা এটি গুরুত্ব সহকারে দেখসি। আমরা করোনার সকল কিছু নিয়েই অত্যন্ত গুরুত্ব প্রদান করছি'- বলেন ড. ফাউসি।

চিকিৎসকের বলছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট সংক্রমণের ৯৯ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে হচ্ছে৷

সেন্ট জনস হেলথ সেন্টারের ড. টেরেসে হ্যামন্ড বলেন, 'অন্যান্য ভাইরাসের মতোই করোনা পরিবর্তনশীল। মনে রাখতে হবে ভাইরাস পরিবর্তন হচ্ছে এবং কার্যকারিতা বাড়াচ্ছে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত