আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার স্কুলগুলোতে নতুন মাদকের বিস্তার

ক্যালিফোর্নিয়ার স্কুলগুলোতে নতুন মাদকের বিস্তার

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া স্কুল কর্মকর্তারা অভিভাবকদেরকে একটি নতুন মাদক সম্পর্কে সর্তক করছেন যা ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ছে। ‘পেইন্ট’ নামক এই মাদকটির কারণে ইতোমধ্যে অনেকগুলো আগ্রাসনের ঘটনা ঘটেছে।

সিটরাস হাইটসের মেসা ভার্দে স্কুলের প্রশাসকরা শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে মাদকটি নিয়ে চিঠি পাঠিয়েছেন। সেখানে তাঁরা জানান, কয়েকজন শিক্ষার্থী গোপনে এই মাদক বিক্রি করছে ও এই মাদক তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে।

চিঠিটিতে বলা হয়, ‘অনুগ্রহ করে জেনে রাখুন যে মেসা ভার্দে হাইস্কুল প্রশাসন ইতোমধ্যে এই ব্যাপার নিয়ে তদন্ত করছে ও আমরা তদন্তে অনেক দূর এগিয়েছি। আমরা আপনার সহায়তা ও সমর্থন আশা করছি।‘

মাদকটির মূল্য ৫ ডলার। মাদকটি দেখতে একটি লালচে-বাদামী রঙ্গের ট্যাবলেটের মত।

স্কুলের নেতারা তাদের তদন্ত পরিচালনা করার সাথে সাথে পেইন্ট সম্পর্কে তথ্য চাইছেন।

সিডিসি জানায়, ১৯৯৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ৮ লাখ ৪১ হাজার ব্যক্তি ড্রাগ ওভারডোজে মারা গিয়েছে।

২০১৯ সালে ৭০ হাজার ৬৩০ জন ব্যক্তি ড্রাগ ওভারডোজে মারা যান। ২০১০ সাল থেকে মনোউদ্দীপক মাদকদ্রব্যের কারণে মৃত্যুর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ২০১৭ সালে ১০ হাজার ব্যক্তি মনোউদ্দীপক মাদকের কারণে মারা গিয়েছে। . 

সিডিসি জানায়, মাদক ব্যবহারের কারণে কিশোর-কিশোরীদের দৈহিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয়। এর পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুকিও বৃদ্ধি পায়।

আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স শিশুদের মধ্যে মাদকদ্রব্য ব্যবহার পর্যবেক্ষণের জন্য স্ক্রিনিংয়ের পরামর্শ দেয়। তাদের মতে, ৯ বছর বয়স থেকে শুরু করে স্ক্রিনিং শুরু করা উচিত।

সিডিসি বলছে যে পিতামাতারা শিশু রোগ বিশেষজ্ঞের সাথে স্ক্রিনিং সম্পর্কে কথা বলে সহায়তা করতে পারেন।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত