আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

মন্টক্লেয়ারে বাড়ি থেকে ৩ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মন্টক্লেয়ারে বাড়ি থেকে ৩ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

স্যান বার্নার্ডিনোর মন্টক্লেয়ারে একটি আবাসিক বাড়িতে বন্দুক হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় স্যান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডেপুটি একটি কল পেয়ে র‍্যামোনা প্লেসের ৪৮০০ ব্লকের বাড়িতে অভিযান চালায়।

ডেপুটিরা ঘটনাস্থলে এসে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃতরা হলেন সোনিয়া রামিরেজ (৬৮), জর্জ রামিরেজ (৬৬) এবং ডেভিড রামিরেজ (৪৩)। তারা সবাই মন্টক্লেয়ারের বাসিন্দা।

এখন পর্যন্ত এই ঘটনার বৃত্তান্ত প্রকাশ করতে পারেনি পুলিশ। তবে এটি কোনো মার্ডার-সুইসাইড নয় বলেই ধারণা করা হচ্ছে। এটিকে হত্যাকাণ্ড মনে হলেও এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা বা বৃত্তান্ত জানা সম্ভব হয়নি।

বাড়ির আশেপাশের বাসিন্দারা জানান, তারা সোমবার রাতে গুলির আওয়াজ শুনতে পান। সাধারণত এই এলাকায় গুলির শব্দ সচরাচর শোনা যায় না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত