আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নয়টি গাড়ির সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত আরও ৮

নয়টি গাড়ির সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত আরও ৮

ছবি: এলএবাংলাটাইমস

লং বিচে মঙ্গলবার (২৮ মার্চ) রাতে নয়টি গাড়ির মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং আরও আটজন আহত হয়েছেন।

লং বিচ পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এক চালক পুলিশের ধাওয়া খেয়ে দুর্ঘটনার সূত্রপাত ঘটায়। ফিফথ অ্যান্ড ম্যারিনা সড়কের দিকে পুলিশ সন্দেহের বশে এক চালককে থামতে বলে কিন্তু চালক গাড়ি না থামিয়ে গতি বাড়িয়ে প্যাসিফিক কোস্ট হাইওয়ের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের ধাওয়া খেয়ে ইস্ট প্যাসিফিক কোস্ট হাইওয়ে অ্যান্ড সেকেন্ড স্ট্রিটের ইন্টারসেকশনে রাত ৮টা ১৫ মিনিটে গাড়িটি নিয়স্ত্রণ হারিয়ে অন্য কিছু গাড়ির উপর আছড়ে পড়ে।

এতে অন্যান্য গাড়িও নিয়ন্ত্রণ হারায় এবং আরও আটটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং আরও ৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর গাড়িগুলো বিভিন্ন দিকে ভেঙ্গেচুরে ছড়িয়ে-ছিটিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর সন্দেহজনক চালক দৌঁড়ে পালাতে চাইলেও পুলিশ তাকে আটক করে নিজেদের জিম্মায় নেয়।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন চালকের গাড়িতে এক নারী ও একটি শিশু ছিল। দুর্ঘটনায় ওই নারী আহত হলেও শিশুটি অক্ষত ছিল।

দুর্ঘটনার পর পুলিশ গাড়িতে আটকে যাওয়াদের উদ্ধার করে। তবে এখন পর্যন্ত সন্দেহভাজন চালক ও হতাহতদের নাম বা ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত