আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

লং বিচের যুবক আইএসএস-কে অর্থ পাঠানোর অভিযোগে গ্রেপ্তার

লং বিচের যুবক আইএসএস-কে অর্থ পাঠানোর অভিযোগে গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

লং বিচের ২৮ বছর বয়সী মার্ক লরেঞ্জো ভিলানুয়েভাকে শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে এফবিআই। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসএস (ইসলামিক স্টেট)–কে অর্থ সহায়তা দিয়েছেন। মার্কিন বিচার বিভাগ জানায়, ভিলানুয়েভার বিরুদ্ধে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনে সহায়তা প্রদানের চেষ্টা’ সংক্রান্ত ফৌজদারি মামলা করা হয়েছে, যা প্রমাণিত হলে তার সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে।

গ্রেপ্তারের সময় ভিলানুয়েভার ঘরে অভিযান চালিয়ে তার শোবার ঘর থেকে একটি সম্ভাব্য বোমা উদ্ধার করে এফবিআই। তদন্তকারীদের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিলানুয়েভা নিজেকে আইএসএস যোদ্ধা বলে পরিচয় দেওয়া দুই ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং তাদেরকে অর্থসহ অন্যান্য সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ভিলানুয়েভা একজনকে বলেছিলেন, “আমাদের বিশ্বাসের জন্য লড়াই করে শহীদ হওয়া সম্মানের বিষয়। এটাই জান্নাতে যাওয়ার শ্রেষ্ঠ পথ… খুব শিগগিরই আমি যোগ দিচ্ছি।” তিনি অপর এক ব্যক্তিকে জানিয়েছিলেন, তার কাছে বোমা ও ছুরি আছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি আইএসএস যোদ্ধাদের একজনকে জিজ্ঞেস করেছিলেন, “এই টাকা কি তোমার অস্ত্র ও সরঞ্জামের খরচ মেটাবে?” তিনি একটি মধ্যস্থতাকারীর মাধ্যমে অর্থ পাঠানোর কথাও বলেন।

বিচার বিভাগ জানায়, ওয়েস্টার্ন ইউনিয়নের রেকর্ড অনুযায়ী, ভিলানুয়েভা পাঁচ মাসে দুটি মধ্যস্থতাকারীর মাধ্যমে ১২টি লেনদেনে মোট ১,৬১৫ মার্কিন ডলার পাঠান, যা পরে বিদেশ থেকে উত্তোলন করা হয়।

কার্যনির্বাহী মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি বলেন, “সন্ত্রাসী গোষ্ঠীকে দেশে বা বিদেশে কোনো ধরনের সহায়তা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। যারা আমাদের শত্রুদের সাহায্য করবে, তাদের আমরা খুঁজে বের করে কঠোরভাবে বিচারের আওতায় আনব।”

ভিলানুয়েভা একজন বৈধ স্থায়ী বাসিন্দা, যিনি ফিলিপাইন থেকে এসেছেন। তাকে শুক্রবার লস এঞ্জেলেসের ফেডারেল কোর্টে হাজির করা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত