আপডেট :

        বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে

        বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

        ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ

        লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

        ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের

        ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

        সিকিমে ভারতের আকাশসীমায় ২০ মিনিটের বেশি চক্কর চীনা যুদ্ধবিমানের

        মেক্সিকোতে পুলিশের হেলিকপ্টার থেকে গু লি, প্রাণ গেল ৭ বছর বয়সী মার্কিন শিশুর

        মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

        ১৪ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        স্বাস্থ্যবিমার বাড়তি খরচ কর্মীদের ওপর চাপাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কমতে পারে চিকিৎসাসুবিধা

        ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব বিক্রির আমন্ত্রণ জানাল টেসলা, দাম ২৯ হাজার ৯৯০ ডলার

        রাউটারের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, তদন্তের মুখে প্রযুক্তি ঠিকাদার এল৩ হ্যারিস

        বয়স্ক মুসলিম ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকৃতি, ১৮ বছরের খ্রিস্টান তরুণীকে পিটিয়ে হ ত্যার অভিযোগ

        দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে টিরজেপাটাইড ইনজেকশন প্রত্যাহার, ঝুঁকিতে কিছু রোগী

        ছুটির মৌসুমে পাঁচটি ফ্রি গেস্ট পাস ও নতুন সদস্যপদে ৭০ ডলার ছাড় দিচ্ছে ক্লিয়ার

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

        সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

        রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার

        পরিবেশ সুরক্ষা নাকি দ্রুত জ্বালানি উন্নয়ন, বিল নিয়ে দ্বিধায় ডেমোক্র্যাটরা

ব্র্যাড পিটের বাসভবনে চুরি: আরও তারকাদের বাড়ি লক্ষ্যবস্তু, চার কিশোর গ্রেপ্তার

ব্র্যাড পিটের বাসভবনে চুরি: আরও তারকাদের বাড়ি লক্ষ্যবস্তু, চার কিশোর গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস পুলিশ জানিয়েছে, অভিনেতা ব্র্যাড পিটের বাড়িতে চুরির ঘটনায় চার কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এরা আরও কয়েকজন তারকা ও পেশাদার ক্রীড়াবিদের বাড়িতে চুরির সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে।

পুলিশ প্রধান জিম ম্যাকডনেল বলেন, অভিযুক্ত চারজনের মধ্যে দুইজনের বয়স ১৮, একজনের ১৭ এবং একজনের ১৬ বছর। তারা সবাই একটি স্ট্রিট গ্যাংয়ের সদস্য। অভিযুক্তদের বাড়ি তল্লাশি চালিয়ে চুরি হওয়া বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে।

যদিও পুলিশ অন্যান্য ভুক্তভোগীদের নাম প্রকাশ করেনি, তবে চলতি বছরে অভিনেত্রী নিকোল কিডম্যান ও কিথ আরবান, এলএ ডজার্সের পিচার ইয়োশিনোবু ইয়ামামটো এবং সাবেক এলএ ফুটবল ক্লাব স্ট্রাইকার অলিভিয়ে জিরুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

তদন্ত শুরু হয় জুনের শেষের দিকে, যখন ব্র্যাড পিটের লস ফেলিজের বাড়িতে তিন মুখোশধারী চোর ঢুকে পড়ে। তারা ফেন্স টপকে ভেতরে যায়, একটি জানালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। ঠিকানাটি পিট ২০২৩ সালে কেনা একটি বাড়ির সঙ্গে মিলে গেছে, যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে বাড়িটি তাঁর বলে নিশ্চিত করেনি।

তিন শয়নকক্ষের এই বড় বাড়িটি গ্রিফিথ পার্কের কাছে অবস্থিত, যা বিখ্যাত হলিউড সাইন-এর পাশে। চারপাশে ফেন্স ও গাছপালায় আড়াল করা বাড়িটিতে ঘটনার সময় পিট ছিলেন না; তিনি তখন নতুন সিনেমা F1 প্রচারে ব্যস্ত ছিলেন।

পুলিশ জানায়, অভিযুক্তরা শহরের বিভিন্ন উচ্চপ্রোফাইল বাসিন্দার বাড়িতে চুরির সঙ্গে জড়িত ছিল। গত সপ্তাহে কর্তৃপক্ষ তাদের নজরদারিতে রেখে গ্রেপ্তার করে। যদিও উদ্ধার হওয়া জিনিসপত্র সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

পুলিশ প্রধান ম্যাকডনেল জানান, এ ধরনের চোরেরা এখন অনেক বেশি প্রযুক্তি-সচেতন। তারা লক্ষ্যবস্তু বাড়ির কাছে ফুলের টবে বা রাস্তার ওপারে ক্যামেরা বসিয়ে মালিকদের চলাফেরা পর্যবেক্ষণ করে, এমনকি ওয়াই-ফাই জ্যামার ব্যবহার করে বাড়ির সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা অকেজো করে দেয়।

তিনি বলেন, সেলিব্রিটি ও ক্রীড়াবিদরা তুলনামূলকভাবে সহজ টার্গেট হতে পারে, কারণ তাদের কার্যক্রম ও ইভেন্টের সময়সূচি অনলাইনে প্রকাশিত হয়। তবে সাধারণ মানুষও যদি সোশ্যাল মিডিয়ায় ভ্রমণ বা অনুপস্থিতির তথ্য শেয়ার করে, তবে সেটি চোরদের জন্য সুযোগ তৈরি করতে পারে।

“আমরা ভাবি বন্ধুদের জানাচ্ছি আমরা কোথায় আছি, কিন্তু আসলে সম্ভাব্য চোরদেরও জানিয়ে দিচ্ছি,” — মন্তব্য করেন ম্যাকডনেল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত