আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

লস এঞ্জেলেসে হাইস্কুলে ভাঙচুর-চুরি: সাপ ও কঙ্কাল উদ্ধার

লস এঞ্জেলেসে হাইস্কুলে ভাঙচুর-চুরি: সাপ ও কঙ্কাল উদ্ধার

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির সান গ্যাব্রিয়েল ভ্যালির একটি হাইস্কুলে ভাঙচুর ও চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জীবিত একটি সাপ, একটি প্রতিকৃতি কঙ্কাল এবং রাসায়নিক পরীক্ষার সরঞ্জামসহ চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।

পুলিশ জানায়, ঘটনাটি ঘটে গত ২০ জুলাই রাত প্রায় ১২টার দিকে, যখন সন্দেহভাজনরা জানালা দিয়ে হুইটিয়ার হাইস্কুলে প্রবেশ করে। তারা স্কুলে প্রায় ১০ হাজার ডলারের ক্ষতি করে এবং একাধিক শ্রেণিকক্ষ থেকে জীবিত সাপসহ প্রায় ১২ হাজার ডলারের সামগ্রী চুরি করে নিয়ে যায়।

ঘটনার পরদিন স্কুল রিসোর্স অফিসারের সহায়তায় স্থানীয় এক কিশোরকে শনাক্ত করে পুলিশ। তাকে ফৌজদারি ভাঙচুর ও চুরির অভিযোগে গ্রেফতার করা হয়। ওই কিশোরের বাসায় তল্লাশি চালিয়ে চুরি হওয়া সব জিনিস উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল জীবিত সাপ, জীবিত মাছ, রাসায়নিক পরীক্ষার সরঞ্জাম এবং একটি প্রতিকৃতি কঙ্কাল।

বাকি দুই সন্দেহভাজনকে পুলিশ দীর্ঘদিন ধরেও গ্রেফতার করতে পারেনি। অবশেষে সোমবার গোয়েন্দারা হুইটিয়ার এলাকার বাসিন্দা জেডেন মার্টিন (১৯) ও অ্যালেক্সিয়া ভ্যালেস (১৮)-কে শনাক্ত করে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধেও ফৌজদারি ভাঙচুর ও চুরির অভিযোগ আনা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত