আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বৈরুত বিস্ফোরণ: বন্দরের কর্মকর্তারা গৃহবন্দী

বৈরুত বিস্ফোরণ: বন্দরের কর্মকর্তারা গৃহবন্দী

এলএ বাংলা টাইমস

বৈরুতে বিস্ফোরণের প্রেক্ষিতে অনুসন্ধানের জন্য বন্দরের বেশ কয়েকজন কর্মকর্তাকে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার।


মঙ্গলবারের এই বিস্ফোরণে অন্তত ১৩৫ জন নিহত ও ৪ হাজারের বেশি লোক আহত  হয়েছে। বিস্ফোরণের পর দেশটিতে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আওউন জানান, ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটেট অনিরাপদভাবে মজুদ করে রাখার ফলে এই বিস্ফোরণ ঘটে। 

বন্দরের কাস্টমস প্রধান বাদ্রি দাহের বলেন তার এজেন্সি রাসায়নিক দ্রব্যগুলো সরিয়ে ফেলতে বলেছিল কিন্তু তা করা হয় নি। 

বুধবার ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট আউওন বলেন, গতকাল রাতে যে ভয়াবহ ব্যাপার বৈরুতে ঘটে কোনো ভাষা দিয়েই তা বর্ণনা করা যাবে না। শহরটি এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
 যুক্তরাজ্যের ইউভার্সিটি অব শেফিল্ডের বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৈরুতে যে বিস্ফোরণ ঘটে তা জাপানের হিরোশিমা শহরে নিক্ষেপ করা পারমাণবিক বোমার দশ ভাগের এক ভাগ শক্তি সম্পন্ন।

“নিঃসন্দেহে এটি ইতিহাসের অন্যতম বৃহৎ অপারমাণবিক বিস্ফোরণ”, বলেন বিশেষজ্ঞরা।

এই বিস্ফোরণের জন্য দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে বলে শপথ করেছেন লেবাননের সুপ্রিম ডিফেন্স কাউন্সিল। 

অর্থমন্ত্রী রাওউল নেহমে বলেন, “আমি মনে করি এটি অদক্ষতা ও ভীষণ বাজে ব্যবস্থাপনার কারণে হয়েছে। আগের সরকারের ব্যবস্থাপনাও এর পেছনে দায়ী থাকতে পারে। এ ধরণের ঘটনার পর দায়ী ব্যক্তিদের ব্যাপারে আমরা আর নিশ্চুপ থাকতে পারি না।”

প্রেসিডেন্ট আওউন জরুরি সহায়তা হিসেবে ১০০ বিলিয়ন লিরা (৬৬ মিলিয়ন ডলার) প্রদানের ঘোষণা দিয়েছেন। তবে এই দুর্ঘটনা অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। 





এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত