আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

ইসরাইলের বিরোধিতা স্বত্ত্বেও জেরুসালেমে ফিলিস্তিনি কূটনীতিক মিশন খুলছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের বিরোধিতা স্বত্ত্বেও জেরুসালেমে ফিলিস্তিনি কূটনীতিক মিশন খুলছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের বিরোধিতা সত্বেও ফিলিস্তিনে নিজেদের কূটনীতিক মিশনের জেরুসালেম দফতর আবার খুলতে যাচ্ছে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ফিলিস্তিনিদের সাথে কূটনীতিক যোগাযোগের জন্য যুক্তরাষ্ট্র জেরুসালেমের মার্কিন কনস্যুলেট খুলতে যাচ্ছে।

এর আগে জেরুসালেমে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট দফতর থেকে ফিলিস্তিনি পক্ষের সাথে কূটনীতিক যোগাযোগ রক্ষা করা হতো। ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির পর দেশটিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেলআবিব থেকে জেরুসালেমে সরিয়ে আনার পর এই কনস্যুলেট দফতর বন্ধ হয়ে গিয়েছিলো।

এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে 'মন্দ ধারণা' হিসেবে উল্লেখ করে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ বলেন, তারা এই বিষয়ে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছেন যে, এটিকে তারা 'মন্দ ধারণা' বলে মনে করছেন।

তিনি বলেন, 'এই পদক্ষেপ শুধু এই অঞ্চলেই নয়, শুধু ফিলিস্তিনিদের কাছেই নয় বরং অন্য দেশের কাছেই ভুল বার্তা দেবে এবং আমরা এটি চাই না।'

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর ইসরাইল পুরো জেরুসালেম দখল করে নেয়। ১৯৮০ সালে ইসরাইলি আইন পরিষদ নেসেটে এক আইন পাসের মাধ্যমে অবিভক্ত জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় যার স্বীকৃতি দেয়নি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত