আপডেট :

        যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

পার্লামেন্টে বিরোধের জেরে কুয়েতে মন্ত্রিসভার পদত্যাগ

পার্লামেন্টে বিরোধের জেরে কুয়েতে মন্ত্রিসভার পদত্যাগ

কুয়েতের মন্ত্রিসভা দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আস-সাবাহের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। দেশটির পার্লামেন্টে নির্বাচিত সদস্যদের মধ্যে বিরোধের জেরে সোমবার এই পদত্যাগপত্র জমা দেন তারা।

এই নিয়ে এক বছরে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহের মন্ত্রিসভা পদত্যাগ করেছে। তবে আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহ মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণ করবেন কি না, তা নিশ্চিতভাবে বলা যায়নি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রথম দফায় পদত্যাগের পর মার্চে আবার শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেন কুয়েতের আমির।

পার্লামেন্টের বিরোধী দলীয় সদস্যরা মন্ত্রিসভার প্রতি কুয়েতে করোনাভাইরাস সংক্রমণে ব্যবস্থাপনা ও দুর্নীতি দমনের বিষয়ে অনিয়মসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করে আসছেন।

সরকার ও বিরোধী দলের মধ্যে এই বিতর্কের জেরে আইন পরিষদের স্বাভাবিক কর্মসূচিই অচল হয়ে পড়েছিলো।

সম্প্রতি সরকার পার্লামেন্টের সদস্যদের সাথে অচলাবস্থা ভাঙতে সংলাপ শুরু করলেও বিরোধী দলীয় সদস্যরা বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিকারের দাবি করে।

কুয়েতে আমিরের আদেশই চূড়ান্ত হলেও বিভিন্ন বিষয়ে দেশটিতে গণতান্ত্রিক ব্যবস্থার অনুসরণ করা হয়। রাজতান্ত্রিক শাসনব্যবস্থার অধীনে হলেও দেশটির পার্লামেন্ট আইন প্রণয়ন, সরকার গঠনে আস্থা-অনাস্থা ভোট প্রদান এবং মন্ত্রিসভাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত