আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

সৌদিতে কর্মরত শতকরা ৮৫ ভাগ ইঞ্জিনিয়ারই বিদেশি

সৌদিতে কর্মরত শতকরা ৮৫ ভাগ ইঞ্জিনিয়ারই বিদেশি

সৌদি আরবের প্রকৌশল
খাতে যারা কাজ করেন, তাদের ৮৫
শতাংশই বিদেশি নাগরিক। সৌদি সরকার
এ অবস্থা কাটিয়ে ওঠার পথ খুঁজছে বলে
এক প্রতিবেদনে জানানো হয়েছে।
দেশটির শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতির
বরাত দিয়ে গত বৃহস্পতিবার ওই
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে
নিবন্ধিত প্রকৌশলীর সংখ্যা দুই লাখ।
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এ দেশটি অনেক
ক্ষেত্রেই বিদেশি কর্মীদের উপর
নির্ভরশীল। তিন কোটি জনসংখ্যার মধ্যে
৯০ লাখই বিভিন্ন দেশ থেকে জীবিকার
তাগিদে সেখানে অবস্থান করছেন। শ্রম
মন্ত্রণালয় প্রকৌশল খাতে সৌদি
নাগরিকদের জন্য যে কোটা নির্ধারণ
করে দিয়েছে তা অন্যান্য খাতের চেয়ে
বেশি। তারপরও ইঞ্জিনিয়ারিং
কনসালটেশন অফিসগুলোর আয়তন ছোট
হওয়ায় এবং প্রত্যেকের আলাদা আলাদা
লাইসেন্স থাকায় প্রয়োজনীয় জনবল
নিয়োগ ও অফিস বড় করার অর্থ তারা
পায় না বলে প্রতিবেদনে জানানো হয়।
সৌদি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটের
সংখ্যা খুবই কম হওয়াও এ ক্ষেত্রে একটি
বড় সমস্যা বলে জানিয়েছেন ন্যাশনাল
কমিটি ফর ইঞ্জিনিয়ারিং কনসালটেশন
অফিসেস এর সদস্য খালিদ আল-ওথমান। এ
খাতে সৌদি নাগরিকদের সংখ্যা
বাড়ানোর পথ খুঁজতে শ্রমমন্ত্রী মুফরেজ
আল-হাকবানি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী
তৌফিক আল-রাবিয়াহ এবং সৌদি
কাউন্সিল অব ইঞ্জিনিয়ার্স-এর সদস্যরা
সম্প্রতি বৈঠকে বসেন।

শেয়ার করুন

পাঠকের মতামত