আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

হরমুজ প্রণালি বন্ধের পর নতুন করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে

হরমুজ প্রণালি বন্ধের পর নতুন করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে

ছবিঃ এলএবাংলাটাইমস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করার পর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলরত একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। মার্কিন বাহিনীর দাবি, তারা ইরানের ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র রয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, "ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর মূল্য দিতে হবে।"

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে তারা জর্ডানে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।

এর আগে রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অনুমোদিত নৌপথ ব্যবহার না করায় একটি জাহাজকে সতর্কবার্তা দিয়ে থামানো হয়। পরে ওই ঘটনার পরই হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করা হয়। আইআরজিসি সতর্ক করে বলেছে, প্রণালি বন্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে আরও কঠোর জবাব দেওয়া হবে এবং মধ্যপ্রাচ্যে থাকা নতুন মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হবে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, "একতরফা চুক্তির যুগ শেষ। আমরা আগেই বলেছিলাম, প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে তার মূল্য দিতে হবে।"

মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী এমভি জিএফএস গ্যালাক্সি নামের একটি বাণিজ্যিক জাহাজে আইআরজিসি হামলা চালায়। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এবং একজন নাবিক নিখোঁজ হন। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজের ক্রুরা লাইফবোটে করে জাহাজ ত্যাগ করতে বাধ্য হয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে ওমান উপসাগরের কাছে তিনটি বাণিজ্যিক তেলবাহী জাহাজেও হামলার ঘটনা ঘটে। ওই হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়। ইরানের কর্মকর্তাদের দাবি, সেই হামলায় ১৭ জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছেন। পরে এর পাল্টা জবাব হিসেবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায়।

এদিকে পরিস্থিতির অবনতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাম্প্রতিক হামলার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। তবে তিনি এটাও জানিয়েছেন, দুই দেশের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে এবং মধ্যস্থতাকারীরা সংকট নিরসনে কাজ করছেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, বাণিজ্যিক ট্যাংকারে হামলার ঘটনাটি ভুলবশত ঘটেছে এবং এর জন্য একটি নিয়ন্ত্রণের বাইরে থাকা অভ্যন্তরীণ গোষ্ঠী দায়ী।

এদিকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে দাবি জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে—এ কথা প্রকাশ্যে ঘোষণা করতে হবে এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে।

অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রথম জনসম্মুখের বক্তব্যে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় তিনি বলেন, "শহীদ নেতার রক্ত এবং এই দুই যুদ্ধের সব শহীদের রক্তের প্রতিশোধ নেওয়া জাতির ইচ্ছা।"

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরে তাঁর নিজ শহর মাশহাদে দাফন সম্পন্ন হয়।

খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকের হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এ বিষয়ে ট্রাম্প সতর্ক করে বলেছেন, তাঁর বিরুদ্ধে কোনো ধরনের হামলার চেষ্টা হলে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন অঞ্চল সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত