আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ভোলায় সুপরিকল্পিতভাবে নিরীহ মুসল্লিদের হত্যা করেছে পুলিশ: নিউইয়র্কে প্রতিবাদ

ভোলায় সুপরিকল্পিতভাবে নিরীহ মুসল্লিদের হত্যা করেছে পুলিশ: নিউইয়র্কে প্রতিবাদ

শান্তির ধর্ম ইসলাম এবং বিশ্বনবী মুহাম্মদ সাঃ কে অবমাননার প্রতিবাদে বাংলাদেশের ভোলার বোরহান উদ্দিনে আয়োজিত সাধারণ জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নিউইয়র্কের সর্বদলীয় উলামা ও ইমামদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম  "ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল ইউ এসএ"।গত ২০শে অক্টোবর রোববার রাত সাড়ে আটটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন,অত্যন্ত সুপরিকল্পিতভাবে নবীপ্রেমিক নিরীহ মুসল্লিদের হত্যা করেছে পুলিশ।
পুলিশ বাহিনীর এই বর্বরতা ও নৃশংসতা চরম আকারে সীমা ছাড়িয়ে গেছে।নিরপরাধ   মুসল্লিদের উপর এমন হত্যাযজ্ঞে দেশবাসী যেমন স্তম্ভিত ও বিক্ষুব্ধ তেমনি প্রবাসীরাও চরম ব্যথিত।বক্তারা বলেন,পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে গুলি চালিয়ে যে ভাবে হত্যা করেছে কিশোর ছাত্রসহ ৫ জন মুসল্লিকে।পাশাপাশি ঐ হামলায় আহত হয়েছে আরো শতাধিক মুসল্লি।যাদের অনেকের অবস্থা আশঙ্কজনক। শুধু তাই নয়,উক্ত হামলায় আহত মুসল্লীদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা প্রদান করছে স্থানীয় প্রশাসন।যা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। একটি শান্তিপূর্ণ সমাবেশে সাধারণ  মুসল্লিদের উপর গুলি করে হত্যাযজ্ঞ চালিয়ে পুলিশ যে বর্বরতা ও নির্মমতার পরিচয় দিয়েছে, তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা মনে করি,এই বর্বরতা কোন পুলিশের কাজ হতে পারে না বরং তা মূলত ঘাতকের কাজ। এটা প্রমাণ করে প্রতিটি হত্যাকান্ডের সাথে কিছু পুলিশ অঙ্গাঙ্গী  ভাবে জড়িত।তাই অবিলম্বে হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিলের উদ্যোগে আয়োজিত তাৎক্ষনিক বিক্ষোভ সমাবেশে বক্তারা উক্ত ন্যাক্কারজনক  ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংগঠনের প্রেসিডেন্ট ইমাম মাওলানা রফিক আহমদ রেফাহির সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মুফতী মুহাম্মাদ ইসমাঈলের পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন
সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য হাফিজ আতাউর রহমান জালালাবাদী, নির্বাহী সহ-সভাপতি  হাফিজ মাওলানা আহমদ আবু সুফিয়ান,এন্টি টেরোরিজম নিউইয়র্ক ইউনিটের পরিচালক কাজী কাইয়্যূম,আই টিভির সিইও মাওলানা মুহাম্মাদ শহীদুল্লাহ,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হামিদুর রহমান আশরাফ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ  আনাস বিন জামাল উদ্দিন, সদস্য মাওলানা মুহাম্মদ মানজুরুল কারীম, মাওলানা আবুল খায়ের,কমিউনিটি এক্টিভিটস মুহাম্মদ বাহার উদ্দিন ও ক্বারী মাওলানা ইয়াসীন নাকিব প্রমুখ।

বক্তারা আরো বলেন, ইসলাম অবমাননাকারী অপরাধীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে, উল্টো নিরাপরাধ মুসলমানদেরকে হত্যা কোন সভ্য ও দায়িত্বশীল বাহিনীর কাজ হতে পারে না। দায়িত্বহীন পুলিশের এই নৈতিকতা বিবর্জিত কাজ শান্তির ধর্ম ইসলাম অবমাননাকে আরো বেশি উৎসাহিত করেছে। একই সাথে মুসল্লীদের হত্যাকারী পুলিশ সদস্যরা নিজেদের ইসলাম বিদ্বেষীর বিকৃত রুপটিও প্রকাশ করেছে। এই নির্মম  হত্যাকাণ্ডে বিশ্বের প্রতিটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।বক্তারা অবিলম্বে এই পরিকল্পিত হত্যাযজ্ঞের সাথে জড়িত পুলিশ সদস্যদের ও ইসলাম এবং রাসুল সাঃ কে  অবমাননাকারী বিপ্লব চন্দ্র শুভকে গ্রেফতার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,যদি বাংলাদেশের উদ্ধুধ পরিস্থিতির সুষ্ঠু সমাধান না হয়,তাহলে আমাদের সংগঠনটি আরো বেশি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।  

সমাবেশ শেষে দেশ,জাতি ও হামলায় হতাহতদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা রফিক আহমদ রেফাহি।


শেয়ার করুন

পাঠকের মতামত