আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

যাত্রা শুরু করলো বাংলাদেশী আমেরিকান্স ফর পলিটিক্যাল প্রগ্রেস-বাপ

যাত্রা শুরু করলো বাংলাদেশী আমেরিকান্স ফর পলিটিক্যাল প্রগ্রেস-বাপ

আমেরিকান রাজনীতিতে বাংলাদেশী কমিউনিটিকে সম্পৃক্ত করে কমিউনিটি ক্ষমতায়নের প্রত্যয়ে নিউইয়র্কে নতুন প্রজন্মের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশী আমেরিকান্স ফর পলিটিক্যাল প্রগ্রেস (বাপ)। ‘কমিউনিটি পাওয়ার’ শ্লোগানে মূলধারার রাজনীতিকদের উপস্থিতিতে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে কেক কেটে গত ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় বাপ-এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এর আগে মৌমিতা আহমেদ ও ত তাহিতুল মরিয়ম-এর যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সমাপ্ত কুইন্স ডিষ্ট্রিক্ট এটর্নী পদে প্রতিদ্বন্দ্বিতাকারী টিফানী কাবান সহ বাপ-এর প্রতিষ্ঠাতা সদস্য রাসেল রহমান, আরিফ উল্লাহ, শাহানা হানিফ, আবেদা খানম, সানিয়াত চৌধুরী, রায়হান ফারুকী সহ আরো অনেকে। 

অনুষ্ঠানে নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী-আমেরিকান ভোটারদের অবস্থান এবং আগামী ১০ বছরে বাংলাদেশী-আমেরিকান ভোটার বৃদ্ধি সহ বাংলাদেশী কমিউনিটির সম্ভাবনা গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরা হয়। পরে প্রশ্নত্তোর পর্বে বাপ নেতৃবৃন্দ তাদের লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরেন।


অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের বক্তারা বলেন, আমাদের বাপ-দাদা-দাদী, ভাই-বোনেরা বাংলাদেশী রাজনীতির চর্চা করলেও আমরা ঐ রাজনীতি করতে চাই না। আমরা আমেরিকান রাজনীতি করতে চাই। তারা বলেন ‘উই ডন্ট কেয়ার বাংলাদেশীজ আওয়ামী লীগ, বিএনপি আর আদার পার্টি’। 

অনুষ্ঠানে ইউএস কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও’র প্রতিনিধি ছাড়াও নিউইয়র্ক সিটির কম্পট্রোলার স্কট স্ট্রীংগার, সিটি কাউন্সিলম্যান ডানিয়েল ড্রম, কস্টা, আলেয়া লতিফ সহ ডেমোক্র্যাট পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগামী নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান প্রার্থীদের মধ্যে ষ্টেট অ্যাসেম্বলীওম্যান প্রার্থী মেরী জোবায়দা ও জয় চৌধুরী সহ অন্যান্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির কুইন্স, ব্রুকলীন, ব্রঙ্কস বরো থেকে বিপুল সংখ্যক ডেমোক্র্যাট সমর্থক নতুন প্রজন্মের প্রতিনিধি সহ অভিভাবগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত