আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি নারী আহত

নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি নারী আহত

নিউ ইয়র্কে হামলার শিকার হয়েছেন বাংলাদেশি এক নারী। পাতাল ট্রেনে করে যাওয়ার সময় ২৩ বছর বয়সী রাবিয়াকে ছুরি দিয়ে আঘাত করে এক দুর্বৃত্ত। গত বুধবার রাত ১০টার দিকে ব্রোনিক্সের ব্রুক অ্যাভিনিউ স্টেশনে এই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘সিবিএস নিউজ’ জানিয়েছে, গতবছর বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে যান রাবিয়া। নিউ ইয়র্কে ডানকিনস ডোনাটস নামে একটি দোকানে কাজ করেন তিনি। সেখান থেকেই বুধবার রাতে বাড়ি ফিরছিলেন রাবিয়া।

রাবিয়া বলেন, ‘আকস্মিক আমার ওপর ঝাপিয়ে পড়ে ছুরি দিয়ে আঘাত করেন ওই ব্যক্তি। আমার মুখে আঘাত করতে গেলে আমি হাত দিয়ে ঠেকাই। তখন তিনি আমার হাতে আক্রমণ করেন। নিজেকে বাঁচাতে আমি ট্রেনের অন্য কামরায় গেলেও হামলাকারী আমার পিছু নেন। আমি আর কখনো পাতাল ট্রেনে উঠব না।’

পুলিশ জানায়, ট্রেন যখন ১৩৮তম স্ট্রিটে গিয়েছে। তখনই ধারালো একটি বস্তু ব্যাগ থেকে বের করে তাকে আঘাত করা হয়। হামলার আগে তাদের মধ্যে কোনো কথা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারীর ওপর হামলাকারী উঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে।

এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। সেখানে দেখা যায় ২০-৩০ বছর বয়সী এক যুবক ছুরি দিয়ে হামলা করছে। পুলিশ জানিয়েছে, দ্রুত এই হামলাকারীকে আটক করা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত