আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

হাসপাতালে ভর্তি আছেন ডোনাল্ড ট্রাম্প

হাসপাতালে ভর্তি আছেন ডোনাল্ড ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পকে ওয়াশিংটনের সেনা হাসপাতাল ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার (২ সেপ্টেম্বর) ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়ার দেহে করোনা সনাক্ত হয়, এর ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ট্রাম্পকে। 

হোয়াইট হাউজের বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হলেও তাঁর অবস্থান মোটেও গুরুতর নয়। তিনি নিজেও সম্প্রতি তাঁর ফেসবুক পেইজে এক ভিডিও পোস্ট করে জানান, তিনি ভালো আছেন ও বিপদমুক্ত আছেন। আগামী কয়েকদিন ওয়াশিংটনের সেনা হাসপাতাল থেকেই তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। 

হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, ইতোমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কয়েকধরনের করোনাভাইরাস প্রতিরোধী ওষুধের ককটেল সেবন করানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্লান্ত বোধ করছেন তবে তিনি সবল আছেন। হোয়াইট হাউজ আরও জানিয়েছে, শুক্রবার সারাদিন জ্বরে ভুগেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

শুক্রবার হোয়াইট হাউজ থেকে একটি মেরিন হেলিকপ্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহন করে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি সেন্টারে পৌঁছায়। এসময় প্রেসিডেন্ট ট্রাম্পকে কারো সাহায্য ছাড়াই হেঁটে হেলিকপ্টারে উঠতে এবং নামতে দেখা গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৭৪ বছর বয়েসি ডোনাল্ড ট্রাম্প। তবে নিন্দুকেরা বলছেন, ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ব্যাপারটি পুরোটাই বানোয়াট। দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ডিবেট এড়াতেই ট্রাম্প প্রশাসন এই নাটক সাজিয়েছে। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত