আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মাস্ক পড়তে অস্বীকৃতি: মাঝ আকাশে বিমানের ভিতরই তুমুল মারামারি

মাস্ক পড়তে অস্বীকৃতি: মাঝ আকাশে বিমানের ভিতরই তুমুল মারামারি

ছবি: এলএবাংলাটাইমস

আকাশে উড়ছে বিমান, আর বিমানের ভিতরে চলছে তুমুল মারামারি। মারামারির সূত্রপাত ঘটে বিমানের এক যাত্রী মাস্ক পড়তে অস্বীকৃতি জানালে। পাশের যাত্রীর সাথে প্রথমে কথা-কাটাকাটি, এরপর এক পর্যায়ে শুরু হয় তুমুল মারামারি। 

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটে৷ সোমবার (৫ সেপ্টেম্বর) ইউটাহ থেকে আরিজোনা গামী এক বিমানের ভিতরে মাস্ক নিয়ে হঠাৎ করেই শুরু হয় এই লঙ্কাকাণ্ড।

দ্রুতই এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রেইনি ল্যান্ডসফোর্ড নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ওই দুই যাত্রী পাশাপাশি বসে ছিলেন। তর্কাতর্কির এক পর্যায়ে হঠাৎ করেই দুই যাত্রী মারামারি শুরু করলে তিনি ঘটনাটি দ্রুত ভিডিও করে ফেলেন। 

ভিডিওতে দেখা যায়, বিমানের ভিতর এক যাত্রী আরেকজন যাত্রীর গলা টিপে ধরেছেন। আর ঝগড়া থামাতে এগিয়ে আসছেন আরো কয়েকজন সহযাত্রী। 

আরিজোনা এয়ারপোর্ট পুলিশ প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়, বিমানের ভিতর এক ব্যক্তি মাস্ক ছাড়া থাকায় তাকে বিমানবালা মাস্ক পড়তে বলেন। কিন্তু মাস্ক পড়তে ওই ব্যক্তি অস্বীকৃতি জানালে এক সময় সেটি পাশের যাত্রীর সাথে ঝগড়ায় রূপ নেয়। পাশের যাত্রী মাস্ক পড়তে ওই ব্যক্তির সাথে চেঁচামেচি শুরু করে। এক পর্যায়ে সেই ঝগড়া শেষ হয় হাতাহাতির মাধ্যমে। 

পরবর্তীতে আরিজোনায় বিমানটি এসে পৌঁছালে ওই দুই যাত্রীকে আটক করে পুলিশ। সমঝোতা করে দুই যাত্রীকেই বাড়ি পাঠানো হয়। 

তবে এয়ারপোর্ট সূত্র জানায়, অভ্যন্তরীণ ফ্লাইটে মাস্ক পড়া অবশ্যই বাধ্যতামূলক। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত