আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

জাতিসংঘের আন্তর্জাতিক মেলায় ‘বাংলাদেশ’ স্টলে উপচে পড়া ভিড়

জাতিসংঘের আন্তর্জাতিক মেলায় ‘বাংলাদেশ’ স্টলে উপচে পড়া ভিড়

দুর্গতদের সাহায্যার্থে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে স্থানীয় সময় সোমবার আন্তর্জাতিক মেলার আয়োজন করা হয়। বাংলাদেশসহ জাতিসংঘের সদস্য দেশসমূহ এই মেলায় অংশগ্রহণ করে। সেখানে ‘বাংলাদেশ’ স্টলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
 
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং তার সহধর্মিনী বান সুন টিক। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই মেলা চলে।
 
মেলায় ‘বাংলাদেশ’ স্টলে এতে হাতের তৈরি দেশীয় খাবার পরিবেশন করা হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা মুখরোচক খাবারের স্বাদ পেতে বিভিন্ন দেশের ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশ স্টলের খাবার ক্রয় করেন।
 

 
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, মেলার মূল লক্ষ্য হচ্ছে সদস্য দেশসমূহের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করা। এমন আয়োজনে অংশগ্রহণ করায় তিনি সদস্য দেশসমূহের প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সারা বিশ্ব মিলে একবিশ্ব গড়ে তোলার আহবান জানান। বিশ্বে ধনী গরীবের ভেদাভেদ ভুলে পারস্পরিক সহযোগিতার তাগিদ দেন তিনি।
 
মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেন, এই আয়োজনের মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশের কৃষ্টি, কালচার ও সম্প্রীতিকে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
 
মেলা থেকে অর্জিত অর্থ জাতিসংঘের দুর্গতদের জন্য প্রদান করা হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত