আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হচ্ছেন হ্যারিস ও প্যান্স

ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হচ্ছেন হ্যারিস ও প্যান্স

ছবি: এলএবাংলাটাইমস

প্রথম ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক পেন্স ও ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিস। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইউটাহতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ক্যালিফোর্নিয়ার সিনেটর কামালা হ্যারিস একমাত্র ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হবেন। 

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মূলত এবারের নির্বাচনের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক অন্যান্যবারের নির্বাচনের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক থেকে বেশি গুরুত্ব পাবে। এর কারণ বর্তমান প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্সিয়াল বিতর্ক আদৌ হবে কি না, সেটির কোনো নিশ্চয়তা নেই। এজন্য যুক্তরাষ্ট্রের নাগরিকেরা পছন্দের প্রার্থী বেছে নিতে ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কের দিকে চোখ রাখবে। 

তবে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকায় এবারের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে কিছু পরিবর্তন আনা হয়েছে৷ সংক্রমণ এড়াতে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী একে অপরের থেকে ১২ ফুট দূরত্বে অবস্থান করবেন। এছাড়াও প্রার্থীদের নিরাপত্তার জন্য প্ল্যাক্সিগ্লাসের বেষ্টন ব্যবহার করা হবে। তাছাড়া উপস্থিত দর্শকদের বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। 

তবে, ডেমোক্রেটিক দলের অনেকেই ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে মাইস পেন্সের সাথে বিতর্কের ব্যাপারে আপত্তি প্রকাশ করেছেন। তারা বলছেন, মাইক পেন্স প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহচর, সেই ক্ষেত্রে মাইক পেন্সও ঝুঁকি মুক্ত নয়। মাইক পেন্সের উচিত আইসোলেশনে থাকা। 

তবে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে একাধিকবার করোনাভাইরাসের টেস্ট করানো হয়েছে এবং প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে। সুতরাং ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিতে কোনো ঝুঁকি নেই। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত