আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউইয়র্কে ৩ ঘণ্টার ব্যবধানে করোনায় বাবা-ছেলের মৃত্যু

নিউইয়র্কে ৩ ঘণ্টার ব্যবধানে করোনায় বাবা-ছেলের মৃত্যু

নিউইয়র্ক সহ সমগ্র যুক্তরাষ্ট্রে মহামারী করোনাভাইরাস পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সংশ্লিস্টদের মতে করোনার প্রথম ঢেউয়ের চেয়ে ভয়াবহ আকার ধারণ করছে দ্বিতীয় ঢেউ। দৃশ্যত: ঘরে ঘরে করোনা সংক্রমণের হার বাড়ছে। সূত্র মতে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতি ৩৩ সেকেন্ডে একজন করে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত আর মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে গেছে। নিউইয়র্কে মাত্র ৩ ঘন্টার ব্যাবধানের্  করোনা ভাইরাসে আক্রান্ত  হয়ে বাংলাদেশী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের হালিশহর এ ব্লক  ৮ নং লেনের স্থায়ী বাসিন্দা এবং সন্দ্বীপের বাউরিয়া কাছিম মাঝির বাড়ি নিবাসী, কমিউনিটির পরিচিত মুখ ইঞ্জিনিয়ার মোহাম্মদ খাইরুজ্জামান এবং তার একমাত্র ছেলে আবুল বাশার পান্না সিপিএম করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন হয়ে শনিবার (১৯ ডিসেম্বর) সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। পিতা-পুত্র দু’জনেই তিন সপ্তাহধিক ধরে করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারা নিউইয়র্কের ব্রুকলীনে বসবাস করতেন। বাবা-ছেলের আকস্মিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আবুল বাশার পান্না মৃত্যুকালে স্ত্রী এবং তিন কন্যা রেখে যান বলে জানা যায়। তার পরিবারের সবাই করোনায় আক্রান্ত এবং বর্তমানে বাসায় চিকিৎসাধীন বলে স্থানীয়রা জানান।
জানা গেছে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ খাইরুজ্জামান ও আবুল বাশার পান্না সিপিএ তাদের পরিবার নিয়ে সম্প্রতি থ্যাংকস গিভিং ডে পালন করতে নিকটাত্মীয়ের বাসায় যান। সেখানেই তারা করোনাভাইরাসে সংক্রমিত হন বলে একটি সূত্র জানায়। তবে তাদেও পরিবারের অন্যান্য সদস্যরা বর্তমানে অনেকটা সুস্থ্য থাকলেও দীর্ঘ ২৫ দিন করোনার সাথে যুদ্ধ করে পিতা-পুত্র চলে গেলেন না ফেরার দেশে।
মরহুম পিতা মোহাম্মদ খাইরুজ্জামান ও পুত্র আবুল বাশার পান্না’র নামাজে জানাজা রোববার সকালে ব্রুকলীনের মসজিদ ইমামুল বুখারী-তে অনুষ্ঠিত হয় এবং তাদের মরদেহ যুক্তরাষ্ট্রেই দাফন করা হবে বলে জানা গেছে।
এদিকে চট্টগ্রামে সন্দ্বীপ উপজেলার পিতা-পুত্রের ইন্তেকালে চট্টগ্রাম সমিতি ইউএসএ ও সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাদের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।
বিএনপি নেতার পিতৃ ও মাতৃবিয়োগ
অপরদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ষ্টেট বিএনপি’র সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাবেক সভাপতি বদরুল আলম চৌধুরী শিবলু’র পিতা শওকত আলী চৌধুরী বাবুল গত  শুক্রবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে ক্যালিফোর্নিয়ায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি বার্ধক্যজনিত নানা রোখে ভুগছিলেন। মরহুম শওকত আলী বাবুল কুলাউডা উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি এবং কাদিপুর ইউনিয়ন বিএনপির দীর্ঘ দিন সভাপতি ছিলেন।
নিউজার্সী ষ্টেট বিএনপি’র সভাপতি এবং মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসেসিয়েশন অব নর্থ আমেরিকার সাবেক সভাপতি আলহাজ সৈয়দ জুবায়ের আলীর মাতা জকিয়া বেগম প্যাটারসনে রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিএনপি নেতা বদরুল আলম চৌধুরী শিবলু’র পিতা ও কমিউনিটি নেতা আলহাজ সৈয়দ জুবায়ের আলীর মাতা জকিয়া বেগমের ইন্তেকালে যুক্তরাষ্ট্র বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মীদের পক্ষ থেকে সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে উভয়ের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন। এছাড়াও মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসেসিয়েশন অব নর্থ আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক শাহান খান পৃথক শোক বার্তায় মরহুমার বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।


এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত