আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউইয়র্কে নিজ বাসায় বাংলাদেশি যুবকের লাশ

নিউইয়র্কে নিজ বাসায় বাংলাদেশি যুবকের লাশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জিমাম চৌধুরী (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জ্যামাইকা এলাকার হিল সাইড এভিনিউয়ের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার হয়।

জিমাম নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র ছেলে। জেড চৌধুরী জুয়েল ও তার পরিবারের সদস্যরা এখন বাংলাদেশে আছেন।

জানা গেছে, শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জিমামের বন্ধুরা অনেকবার তার বাসার দরজায় ধাক্কা দেন। তাকে মোবাইল ফোনে না পেয়ে তারা পুলিশকে জানান। পরে পুলিশ ঘর থেকে তার লাশ উদ্ধার করে।

মৃত জিমামের আত্মীয় রহমান মাহবুব বলেন, আমি খবর পেয়ে বাসায় এসে দেখি জিমামের বন্ধুরা পুলিশে খবর দিয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। জিমাম তার পরিবারের সঙ্গে বাংলাদেশে গিয়েছিলেন। কয়দিন আগে একাই তিনি নিউইয়র্কে ফিরে আসেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত