আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

উ. কোরিয়াকে ভয় দেখাতেই সিরীয়া যুদ্ধঃ রেক্স টিলারসন

উ. কোরিয়াকে ভয় দেখাতেই সিরীয়া যুদ্ধঃ রেক্স টিলারসন

ট্রাম্পের 'সিরীয় যুদ্ধ'কে উত্তর কোরিয়াসহ আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘনকারী দেশগুলোর প্রতি সতর্কবার্তা বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
সংবাদমাধ্যম এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে হুমকি সৃষ্টিকারী দেশগুলোকে পাল্টা জবাব দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
তখন 'দিস উইক' থেকে টিলারসনের কাছে জানতে চাওয়া হয়, এ হামলাটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে সতর্কবার্তা কিনা। জবাবে টিলারসন বলেন, “বার্তাটি যেকোনো দেশের জন্যই, তাহল ‘যদি তোমরা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন কর, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন কর, অঙ্গীকার রক্ষায় ব্যর্থ হও, যদি তোমরা অন্যদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হও তবে এসব কিছু ক্ষেত্রে জবাব দেওয়া হবে।”
উত্তর কোরিয়া প্রুশ্নে টিলারসন বলেন, ‘উত্তর কোরিয়ার বেলায় আমরা খুবই স্পষ্ট যে আমাদের লক্ষ্য হলো কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্র মুক্ত করা।’
সিবিএস-এর ফেস দ্য নেশন অনুষ্ঠানকে আলাদাভাবে দেওয়া একটি সাক্ষাৎকারে টিলারসন বলেন, ‘প্রেসিডেন্ট শি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এবং আমি মনে করি তিনি তাতে একমতও হয়েছেন যে পরিস্থিতি খারাপ হয়েছে এবং হুমকি এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
এদিকে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ.আর. ম্যাকমাস্টার রবিবার জানান, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় ট্রাম্প শিগগিরই বিভিন্ন উপায় পর্যালোচনা করবেন।
আগামী ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের ১০৫ তম জন্মদিনে একটি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা কিংবা এ ধরনের পরীক্ষা চালানোর ব্যাপারে বার বারই ইঙ্গিত দিয়ে আসছে উত্তর কোরিয়া। এই প্রেক্ষাপটে টিলারসনের সতর্কবার্তাটি এলো।

শেয়ার করুন

পাঠকের মতামত