আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

প্রবাসী শ্রমিকদের ভিসা কঠোরতায় ট্রাম্পের আদেশ

প্রবাসী শ্রমিকদের ভিসা কঠোরতায় ট্রাম্পের আদেশ

বিদেশি শ্রমিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোরতা আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ জারি করেছেন। এর আওতায় দক্ষ শ্রমিকদের কাজে নিয়োগের ক্ষেত্রে সব মার্কিন প্রতিষ্ঠানে বিদেশিদের বদলে মার্কিনিদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
‘মার্কিন পণ্য ক্রয় ও মার্কিনিদের নিয়োগ করার লক্ষ্যে’ মঙ্গলবার এ আদেশ জারি করা । নতুন আদেশের মূল কথা হলো, ‘বাই আমেরিকান, হায়ার আমেরিকান’।
এই আদেশ বাস্তবায়নে বিভিন্ন সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ পেতে বিদেশি কোন ঠিকাদার বা কোম্পানি যেন অংশ নিতে না পারে তা কঠোরভাবে মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, তার নির্বাচনী প্রচারণায় যে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কথা বলেছিলেন, তা বাস্তবায়নেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই নির্বাহী আদেশে শ্রম, আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র বিভাগে প্রয়োজনীয় সংস্কার এনে সবচেয়ে দক্ষ ও সবচেয়ে বেশি মজুরির এইচ-১বি ভিসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। নির্বাহী আদেশে মার্কিন অভিবাসন ব্যবস্থায় ‘ভুয়া’ শ্রমিকদের খুঁজে বের করার নির্দেশও দেওয়া হবে ওই ফেডারেল বিভাগগুলোকে।
মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর এ সময়ে এইচ-১বি ভিসার সংখ্যা ছিল দুই লাখ ৩৬ হাজার। চলতি বছরে তা নেমে দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার। 

শেয়ার করুন

পাঠকের মতামত