আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

তিন হাজার কর্মী নিয়োগ দিচ্ছে ফেসবুক

তিন হাজার কর্মী নিয়োগ দিচ্ছে ফেসবুক

সহিংস বিভিন্ন ঘটনার লাইভ সম্প্রচার বন্ধে ব্যর্থ হওয়ায় দুনিয়াজুড়ে সমালোচনার মুখে নতুন এক ঘোষণা দিয়েছে ফেসবুক। সংস্থাটি বলছে, আপত্তিকর পোস্ট পর্যবেক্ষণ করতে তিন হাজার নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ ঘোষণা দেন।


সম্প্রতি ফেসবুকে খুন এমনকি ধর্ষণের মতো বিষয়াদি লাইভ সম্প্রচারের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির নীতিবিরুদ্ধ হলেও তাৎক্ষণিকভাবে এসব বন্ধের কোনও উদ্যোগ নেয়া হয়নি। কোনও কোনও ক্ষেত্রে সেগুলো পরে সরিয়ে ফেলতেও কয়েক ঘণ্টা সময় নিয়েছে সংস্থাটি। ফলে বিশ্বজুড়ে সমালোচনার তীরে বিদ্ধ হয় ফেসবুক।


ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘আমরা এসব কনটেন্ট সম্পর্কে আরও সহজে রিপোর্ট করার ব্যবস্থা করছি, যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। এই পদক্ষেপ গ্রহণের মধ্যে কাউকে সহায়তার বিষয়টিও থাকতে পারে কিংবা পুরো কনটেন্ট অপসারণ করাও হতে পারে।'


২০১৮ সাল নাগাদ নতুন এই কর্মীদের নিয়োগ দেবে ফেসবুক। তারা প্রতিষ্ঠানটির কমিউনিটি অপারেশন্স ডিপার্টমেন্টে ইতোমধ্যে কাজ করা সাড়ে চার হাজার কর্মীর সঙ্গে কাজ করবেন। লাইভ সম্প্রচার পর্যবেক্ষণের পাশাপাশি ‘হেট স্পিচ' বা শিশু নিপীড়ন প্রতিরোধেও কাজ করবেন নিয়োগ পাওয়া নতুন কর্মীরা।


মার্ক জাকারবার্গ বলেন, ‘আমরা স্থানীয় বিভিন্ন সম্প্রদায় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ অব্যাহত রাখবো। কেননা তারাই নিজের ক্ষতি করছে; এমন কাউকে রক্ষা কিংবা অন্যের দ্বারা ঝুঁকির মুখে আছে, এমন কাউকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসতে পারেন।'


মার্ক জাকারবার্গ ফেসবুকের ইতিবাচক দিক সম্পর্কে জানাতে গিয়ে সম্প্রতি আত্মহত্যা থেকে এক ব্যক্তিকে বাঁচাতে সক্ষম হওয়ার ঘটনা তুলে ধরেন। ফেসবুকে বিষয়টি ধরা পড়ার পর দ্রুত সহায়তা করা সম্ভব হয়েছিল সেই ব্যক্তিকে। আরেকটি ক্ষেত্রে অবশ্য চেষ্টা করেও আত্মহত্যাকারীকে বাঁচানো যায়নি।


ফেসবুকের দ্রুত প্রসারের পাশাপাশি এতে প্রকাশিত আপত্তিকর কনটেন্ট দ্রুত মুছে ফেলার বিষয়টি সম্প্রতি সামনে এসেছে। চলতি বছরের গোড়ার দিকে সুইডেনে এক নারীকে গণধর্ষণ এবং সেই দৃশ্য ফেসবুক লাইভে সম্প্রচারের ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরেও এক কিশোরীকে ধর্ষণের ভিডিও ফেসবুক লাইভে সম্প্রচারের ঘটনায় ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়।


২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ফেসবুকের মাধ্যমে যাতে আর ভুয়া খবর ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কঠোর আইনের উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ। জার্মানির মন্ত্রিসভা সম্প্রতি একটি খসড়া আইন অনুমোদন করেছে। ওই আইনে ফেসবুককে ৪০০ কোটি টাকা পর্যন্ত জরিমানার সুযোগ রাখা হয়েছে। সূত্র: ডয়চে ভেলে, রয়টার্স।

 

শেয়ার করুন

পাঠকের মতামত