আপডেট :

        দুই পরকীয়া সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান, সিইও পদ হারানোর আশঙ্কা জেনসেনের

        নির্বাচনে বড় ধাক্কার পর ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে লড়াই

        মিসিসিপিতে রিপাবলিকান সিনেটরকে হারিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট স্কট কলম

        ফ্লোরিডা উপকূলে ইচ্ছাকৃতভাবে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস

        নিউইয়র্কে তিনতলা ভবন ধ সে নি হত অন্তত দুই, আ হত ১৭ জন

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে: আইজিপি ময়নুল ইসলাম

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে: আইজিপি ময়নুল ইসলাম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, আসন্ন দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে। 


সোমবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবার বাংলাদেশে ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে। 


আইজিপি বলেন, পুলিশ দুর্গাপূজা উপলক্ষে প্রাক-দুর্গাপূজা, দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও দুর্গাপূজা পরবর্তী—এ তিন পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে পুলিশের পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য পুলিশ সচেষ্ট রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে পুলিশের সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। 

জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন আইজিপি। তিনি বলেছেন, অপরাধীরা সাধারণত মধ্যরাতে অথবা শেষ রাতে পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে থাকে। 


পূজা চলাকালে সিসিটিভি/আইপি ক্যামেরা সক্রিয় রাখা, প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশপ্রধান।

আইজিপি আশা প্রকাশ করে বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে- নির্বিঘ্নে উদযাপিত হবে।

দুর্গাপূজা চলাকালে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদর দপ্তর এবং অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে। 

সভায় র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. শাহ আলম, অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খাঁন, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র শীল, রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী কল্পেশানন্দ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত