আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ব্রাজিল রাতে মাঠে নামছে

ব্রাজিল রাতে মাঠে নামছে

ফুটবলে ব্রাজিল শক্তিশালী দল হলেও সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে ভালো সময় যাচ্ছে না তাদের। ফুটসালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারানোর পর মেক্সিকো যুবদলের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচেও পরাজিত হয় ব্রাজিলের যুবারা। এবার, ‘প্রতিশোধ’ নেওয়ার লক্ষ্যে দ্বিতীয় প্রীতি ম্যাচে শুক্রবার (৩০ জুন) মাঠে নামবে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল। যুব বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের আয়োজন করে ব্রাজিল, যার প্রথমটিতে পরাজয়ের স্বাদ পায় সেলেসাওরা। চলতি বছরের শেষদিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। ২৪ দলের অংশগ্রহণে ১০ নভেম্বর পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ২ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসন্ন এই যুব বিশ্বকাপের।

দ্বিতীয় এবং শেষ প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ৩টায় লড়বে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। তলুকাস স্টেডিয়ামে মেক্সিকোকে হারিয়ে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিলের যুবারা।

এর আগে, বুধবার (২৮ জুন) প্রথম প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের কাছে এক গোলে পরাজিত হয় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। ব্রাজিলের স্থানীয় সময় দুপুর ২টায় মেক্সিকোর যুবাদের বিপক্ষে মাঠে নামে ব্রাজিলের যুবারা। মেক্সিকোর পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন লুইস নাভারেত্তে। টানা ১৯ ম্যাচ জয়ের পর হারের তিক্ত স্বাদ পায় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত