আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দেখা হয়নি অমিতাভ বচ্চনের

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দেখা হয়নি অমিতাভ বচ্চনের

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দেখা হয়নি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। তিনি খেলা দেখলেই নাকি তার দেশে হেরে যায়। সেই কারণেই খেলা দেখেননি অমিতাভ। জয়ের পর চোখের জলে এমনটিই জানালেন অমিতাভ।


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। ১৭ বছর পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল তারা। 


রোহিত শর্মার নেতৃত্বে সেই জয়ের পর বলিউড শাহানশাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘চোখে জল। ভারতীয় ক্রিকেটারদের মতো আমিও কাঁদছি। ভারত বিশ্বসেরা।

উত্তেজনা, আবেগ, আনন্দ সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। জিতে গিয়েছি। টিভি দেখিনি। টিভি দেখলেই আমরা হেরে যাই। কাঁদছি, শুধুই কাঁদছি। ভারতীয় দলের ক্রিকেটারদের মতোই কাঁদছি আমি।’


এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচ হারেনি ভারত। কানাডার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। বাকি সব ম্যাচই জিতেছেন রোহিতেরা। ফাইনালে একটা সময় দক্ষিণ আফ্রিকার ৩০ বলে ৩০ রান বাকি ছিল। সেখান থেকে ৭ রানে ম্যাচ জেতে ভারত। 

যশপ্রীত বুমরা, আরশদীপ সিংহ এবং হার্দিক পাণ্ড্য মিলে শেষ পাঁচ ওভারে ভারতকে ম্যাচ জেতান। সেই সঙ্গে বাউন্ডারিতে সূর্যকুমার যাদবের ক্যাচ। যেটা না হলে হয়তো হেরেই যেত ভারত। কিন্তু এর কোনও কিছুই দেখেননি অমিতাভ। তিনি খেলা দেখলে ভারত হেরে যায়, এমনটা ভেবেই খেলা দেখা থেকে বিরত ছিলেন।

ভারতের বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গেই দেশের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আগামী দিনে তাঁদের আর ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে দেখা যাবে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত