আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সারওয়ারকে হেড কোচের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত

সারওয়ারকে হেড কোচের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত

বাংলাদেশ জাতীয় (পুরুষ) দলের সিনিয়র সহকারী কোচ করা হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। এবার জাতীয় নারী ক্রিকেট দলে দেশি কোচকে দায়িত্ব দেওয়া হলো। নিগার সুলতানা জ্যোতিদের হেড কোচের দায়িত্ব পেয়েছেন স্থানীয় অভিজ্ঞ কোচ সারওয়ার ইমরান।

এর আগে নারী দলের হেড কোচ ছিলেন শ্রীলঙ্কার হাসান তিলকারত্নে। তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ায় সারওয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিয়ে এক সংবাদ মাধ্যমকে বলেছেন, সামনে বাংলাদেশ ক্রিকেটে আরও স্থানীয় কোচ দেখা যাবে।


ফারুক আহমেদ বলেন, ‘তিলকারত্নে চলে যাওয়ায় আমরা তার জায়গায় সারওয়ারকে হেড কোচের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বোর্ডে এসেই বলেছিলাম, জাতীয় দলের সেট আপে বেশি বেশি স্থানীয় কোচ নিয়োগ দিতে চাই। আমরা এর আগে সালাউদ্দিনকে দায়িত্ব দিয়েছি। সামনে আরও মুখ আসবে।’

সারওয়ার ইমরান বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ কোচদের একজন। ১৯৮৭ থেকে দশ বছর বিকেএসপির হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের কোচ ছিলেন তিনি।

প্রায় এক দশক জাতীয় ক্রিকেট একাডেমির হেড কোচ ছিলেন সারওয়ার। লম্বা সময় জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। এশিয়ান গেমসে স্বর্ণ জয়ী দলের হেড কোচ ছিলেন তিনি। এছাড়া বিপিএল, ডিপিএলেও হেড কোচের ভূমিকায় দেখা গেছে তাকে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত