আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

জাতীয় দলের ফুটবলার মোরছালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করা হয়েছে

জাতীয় দলের ফুটবলার মোরছালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করা হয়েছে

গাড়ি কেনার জন্য যৌতুক দাবির অভিযোগে জাতীয় দলের ফুটবলার শেখ মোরছালিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার স্ত্রী পরিচয়ে সেঁজুতি বিনতে সোহেল বাদী হয়ে এ মামলা করেন।

সেই সময় আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। একইসঙ্গে শেখ মোরছালিনকে আদালতে হাজিরে সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী মো. ইশফাকুর রহমান গালিব এ তথ্য জানিয়েছেন।

এই বিষয়ে বাদী সেঁজুতি বিনতে সোহেল বলেন, ‘আমি সংসার করতে চাই। আদালতে যৌতুকের মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।’

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরছালিনের সঙ্গে তার ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মোরছালিন তার কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সাভারে বাদীর বাবার বাসায় আসেন মোরছালিন। তখন তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে তিনি বলেন, ‘আমি খাবার খেতে আসিনি যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি।’

এ সময় বাদীর মা-বাবা তাকে অনুরোধ করে বলেন, ‘২০ লাখ টাকা দেওয়ার কোনো সামর্থ্য নেই। পরে মোরছালিন তাদের গালাগালি করেন ও হুমকি দিতে থাকেন।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত