আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

৩০০তম ওয়ানডে খেলতে নামবেন বিরাট কোহলি

৩০০তম ওয়ানডে খেলতে নামবেন বিরাট কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ৩০০তম ওয়ানডে খেলতে নামবেন তিনি। এর মধ্য দিয়ে ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে এই অর্জন স্পর্শ করবেন কোহলি।

ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড শচীন টেন্ডুলকারের, যার নামের পাশে রয়েছে ৪৬৩ ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ৩৪৭টি ওয়ানডে, রাহুল দ্রাবিড় ৩৪০টি, মোহাম্মদ আজহারউদ্দিন ৩৩৪টি, সৌরভ গাঙ্গুলী ৩০৮টি এবং যুবরাজ সিং ৩০১টি ম্যাচ খেলেছেন।

বিশেষ এই ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত থাকবেন তার স্ত্রী, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এবং তার ভাই বিকাশ কোহলি।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। আজকের ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে। তবে ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ কোহলির এই মাইলফলক ছোঁয়া। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি করেছিলেন কোহলি, যেখানে তিনি ওয়ানডেতে ১৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন। সবচেয়ে কম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন তিনি।

ভারতের বর্তমান দলে কোহলির পর ওয়ানডেতে ৩০০ ম্যাচ খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি অধিনায়ক রোহিত শর্মার। তিনি এখন পর্যন্ত ২৭০টি ওয়ানডে খেলেছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত