আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

বৃষ্টিতে ভেসে যাওয়া দুই ম্যাচের টিকিটের অর্থ ফেরত দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড

বৃষ্টিতে ভেসে যাওয়া দুই ম্যাচের টিকিটের অর্থ ফেরত দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড

হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। তবে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ বাতিল হয়েছে৷ বাতিল হওয়া সেই দুই ম্যাচের টিকিটের অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

গত ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ও ২৭ ফেব্রুয়ারি ছিল পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ। বৃষ্টির জন্য টসও করা যায়নি এই দুই ম্যাচে। দুইটি ম্যাচেরই ভেন্যু ছিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম।

এক বিবৃতিতে পিসিবি বলে, 'রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একটি বল ছাড়াই পরিত্যক্ত হওয়া দু’টি ম্যাচের টিকেটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। চ্যাম্পিয়নস ট্রফির ক্ষতিগ্রস্ত ম্যাচগুলোর মধ্যে রয়েছে ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ।'

টিকিটের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে পিসিবি। ফেরত দেওয়া হবে না হসপিটালিটি বক্স এবং পিসিবি গ্যালারির টিকিটের দাম। টিকিটের অর্থ ফেরত পাওয়ার জন্য প্রমাণ হিসেবে আসল এবং অক্ষত টিকিট কাউন্টারের জমা দিতে হবে। অন্য কারো হয়ে টিকিটের অর্থ ফেরত নেওয়া যাবে না। প্রকৃত ক্রেতাকেই নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেটের অর্থ ফেরত নিতে হবে। ১০ থেকে ১৪ মার্চের মধ্যে অর্থ ফেরত নিতে হবে সংশ্লিষ্ট দর্শকদের।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত