আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কতো কোটি টাকা বোনাস পাচ্ছেন রোহিত-কোহলিরা?

কতো কোটি টাকা বোনাস পাচ্ছেন রোহিত-কোহলিরা?

সম্প্রতি শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। আইসিসির বৈশ্বিক এই আসরে চ্যাম্পিয়ন হওয়ায় দলকে ৫৮ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ কোটি ৬৯ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 

গত ৯ মার্চের ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত। স্কোয়াডে থাকা খেলোয়াড়দের পাশাপাশি কোচিং ও সাপোর্ট স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যরা এই অর্থ পুরস্কার ভাগাভাগি করে নিবেন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানায়, ‘২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতায় ভারতীয় দলের জন্য নগদ ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা করতে পেরে বিসিসিআই আনন্দিত। এই আর্থিক স্বীকৃতি খেলোয়াড়, কোচিং ও সাপোর্ট স্টাফ এবং ছেলেদের নির্বাচন কমিটির সদস্যদের জন্য সম্মানী।’

বিজ্ঞপ্তিতে আরও জানায়, ‘অধিনায়ক রোহিত শর্মার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে ভারত টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করেছে। ফাইনালে ওঠার পথে চারটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। দলটি তাদের অভিযান শুরু করে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে। এরপর পাকিস্তানের বিপক্ষেও ৬ উইকেটের অনায়াস জয়। তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানের জয়ে ধারাবাহিকতা অব্যাহত রাখে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে পরাজিত করে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত