আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জ্যোতির দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

জ্যোতির দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

লাহোরে নারী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জ্যোতির সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার লাহোরে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করেছে বাংলাদেশ নারী দল। ৯৫ রানে খেলছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ৯২ রানে ক্রিজে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। শেষ পর্যন্ত শতকের দেখা পেলেন জ্যোতি, সেটাতেই আবার গড়েছেন রেকর্ড। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রততম সেঞ্চুরি এখন তার। 

ব্যাট করতে নেমে টাইগ্রেসরা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং টপ অর্ডার ব্যাটার শারমিন আক্তারের ব্যাটে চড়ে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে। একদিনের ক্রিকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 

আগে দেশের নারী ক্রিকেটারদের মধ্যে একমাত্র ফারজানা হক পিংকিরই এতদিন সেঞ্চুরি হাঁকানোর কীর্তি ছিল। এইবার সেই কীর্তিতে ভাগ বসালেন নারীদের জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

আজ লাহোরে ব্যাট করতে নেমে দ্রুতই ইশমা তানজিমের উইকেট হারায় বাংলাদেশ। ১৩ বলে ৮ রান করে ইশমা যখন বিদায় নেয় তখন বাংলাদেশের সংগ্রহ ৩.৪ ওভারে মাত্র ১৫ রান।

কিন্তু উইকেট হারিয়ে বিচলিত হয়নি টাইগ্রেসরা। দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা এবং শারমিন দারুণ খেলেছেন। ১৪১ বলে ১০৪ রান যোগ হয় এই জুটিতে।

২৮ ওভারের প্রথম বলে ফারজানাকে হারায় বাংলাদেশ। দলের স্কোর তখন ১১৯ রান। ফারজানা আউট হওয়ার আগে ৮২ বলে ৪ চারে ৫৩ রান করেন।

অধিনায়ক জ্যোতি ক্রিজে এসে শারমিনের সঙ্গে জুটি গড়েন। এই জুটিতে রানের গতি বৃদ্ধি পায়। ফলে দ্রুত রান উঠতে থাকে। একই সঙ্গে দুজনই সেঞ্চুরির পথে ছুটছিলেন। কিন্তু জ্যোতির গতির সঙ্গে পাল্লা দিতে না পেরে পিছিয়ে গেছেন শারমিন।

ইনিংসের শেষদিকে এসে সেঞ্চুরি পূর্ণ করেন জ্যোতি। মাত্র ৮০ বলে ১৫ চার ও ১ ছয়ে ১০১ রান করে ইনিংসের শেষ বলে আউট হন জ্যোতি। শারমিন অপরাজিত থাকেন ৯৪ রানে। ১২৬ বলে ১১ চারে এই ইনিংস খেলেন তিনি।

থাইল্যান্ডের পক্ষে ফানিতা মায়া, থিপাটচা পুত্থাওয়াং ও ওন্নিচা কামচোংপু ১টি করে উইকেট শিকার করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত