আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

পাকিস্তানের সিরিজ থেকে নাম প্রত্যাহার করেন নাহিদ রানা

পাকিস্তানের সিরিজ থেকে নাম প্রত্যাহার করেন নাহিদ রানা

অনেক অনিশ্চয়তার পর আজ বুধবার বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। ওই সিরিজের দলে আছেন তরুণ গতিতারকা নাহিদ রানা। কিন্তু হঠাৎ করেই তিনি এই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। একইসঙ্গে পাকিস্তান সিরিজে যাচ্ছেন না বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস পামেন্ট এবং ট্রেনার নাথান কেলি।

আজ বুধবার মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন রানা।

নাহিদের নাম প্রত্যাহারের বিষয়ে ফাহিম বলেন, পাকিস্তান সফরের জন্য আমাদের ঘোষিত স্কোয়াড থেকে নাহিদ রানা নিজেকে সরিয়ে নিয়েছে। সে পাকিস্তানে যাচ্ছে না। কোচিং স্টাফদের মধ্যে থেকে ফিল্ডিং কোচ ও ট্রেনারও যাচ্ছে না সেখানে। বাকিদের সবাই যাচ্ছে। তারা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা অস্বস্তি দুই একজনের মধ্যে ছিল। কিন্তু পরবর্তীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

এর আগে ভারত-পাকিস্তানের সংঘাত শুরু হওয়ার সময় পিএসএল খেলতে দেশটিতে অবস্থান করছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। কাছ থেকেই তারা সেখানকার  আতঙ্কজনক পরিস্থিতির সাক্ষী হয়েছিলেন। প্রায় এক সপ্তাহ পর শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে আর ফেরা হয়নি এই দুই বাংলাদেশি তারকার। কারণ একই সময়ে তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে নামেন।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে পাঁচ ম্যাচ থেকে কমিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৮ মে সিরিজ শুরুর পর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে ২৫ মে। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত