আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

সিরিজ হেরে দুটি বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

সিরিজ হেরে দুটি বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

প্রথম ম্যাচ জিতে সিরিজ শুরুর পর আত্মবিশ্বাসে ভরপুর ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেও হার মানতে হয় সংযুক্ত আরব আমিরাতের কাছে। আর তৃতীয় ও শেষ ম্যাচে তো ৭ উইকেটের বড় ব্যবধানে হারল লিটনরা। এতে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে নেয় আমিরাত।

এই হারের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হয়েছে দুটি লজ্জাজনক বিশ্বরেকর্ড। সহযোগী দেশের বিপক্ষে এটি বাংলাদেশের ১১তম পরাজয়, আর সিরিজ হিসেবে তৃতীয়বার কোনো সহযোগী দেশের বিপক্ষে হার। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করলে ১ বছরের ব্যবধানে দ্বিতীয়বার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ।

২০২৪ সালের ২১ মে যুক্তরাষ্ট্রের মাটিতে সিরিজ হেরেছিল টাইগাররা। এক বছর পর, ২০২৫ সালের ঠিক সেই একই দিনে আবারও ২১ মে-তে হারল আরেক সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে। 

টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম দল যারা সহযোগী সদস্যদের বিপক্ষে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ হেরেছে মাত্র ৪টি, ইংল্যান্ডের হার ৩টি, আর পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সমান ২টি করে হার।

এছাড়াও, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ে বাদ দিলে বাংলাদেশই একমাত্র দল যারা একাধিকবার সহযোগী দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলুড়ে দেশ হিসেবে টাইগাররাই এক্ষেত্রে একমাত্র উদাহরণ।

উল্লেখ্য যে, ২০১২ সালে স্কটল্যান্ড সফরে গিয়ে একমাত্র টি-টোয়েন্টিতে হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। এরপর যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হারল লিটনের দল। সহযোগী দেশের বিপক্ষে সবচেয়ে বেশি ৬টি টি-টোয়েন্টি সিরিজ হারের রেকর্ড অবশ্য এখনো জিম্বাবুয়ের দখলে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত