আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

পাকিস্তান সফর থেকেও ছিটকে গেলেন সৌম্য

পাকিস্তান সফর থেকেও ছিটকে গেলেন সৌম্য

ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। তার জায়ড়ায় পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়া মেহেদী মিরাজকে দলে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিসিবি এক বার্তায় এই তথ্য জানান।

সৌম্য সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের দলে ছিলেন। প্রথম দুই ম্যাচের একাদশে জায়গা পাননি তিনি। তৃতীয় ম্যাচের টসের পর বিসিবি থেকে জানানো হয়, ইনজুরির কারণে খেলার জন্য বিবেচিত হননি সৌম্য।

ওই ইনজুরি থেকে সেরে উঠতে ডানহাতি মিডিয়াম পেসার ও বাঁ হাতি ব্যাটার সৌম্যর ১০-১২ দিন লাগতে পারে বলে জানান বিসিবি। যে কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলা হবে না তার।

সৌম্য গত সপ্তাহ থেকে কোমরের বাঁ-পাশের ব্যথায় ভুগছেন। তার ইনজুরি নিয়ে বিসিবির বার্তায় জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানান, সৌম্যর ইনজুরি মূল্যায়নের পর এই সিদ্ধান্তে আসা গেছে যে, তার ১০-১২ দিনের পুনর্বাসন প্রয়োজন। যার অর্থ হলো, আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাবে না।

লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন ডানহাতি স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ। টুর্নামেন্টে শেষে তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বিসিবি। মিরাজ দেশের জার্সিতে ২৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে শেষ আন্তর্জাতিক টি-২০ খেলেছেন তিনি।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত