আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ফেঞ্চ কাপ জিতে ট্রেবল থেকে এক ধাপ দূরে আছে পিএসজি

ফেঞ্চ কাপ জিতে ট্রেবল থেকে এক ধাপ দূরে আছে পিএসজি

ফ্রেঞ্চ কাপে রেইমসকে ৩-০ গোলে হারিয়ে ঘরোয়া ডাবল নিশ্চিত করেছে লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। এখন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই ইউরোপিয়ান ফুটবলে প্রথম ফ্রেঞ্চ দল হিসেবে ট্রেবল জয়ের ইতিহাস গড়বে আইফেল টাওয়ারের শহর প্যারিসের ক্লাবটি।

এখনও পর্যন্ত মাত্র ১০টি ক্লাব ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ এবং ইউরোপিয়ান কাপ—এই তিনটি শিরোপা একই মৌসুমে জয়ের কীর্তি গড়েছে। আগামী শনিবার মিউনিখে ইন্টার মিলানকে হারাতে পারলেই পিএসজি হবে তালিকার ১১তম ক্লাব।

এপ্রিলের শেষ দিকে লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করার পর ফ্রেঞ্চ কাপের দিকে নজর ছিলো লুইস এনরিকের দলের।

স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচের ১৬তম মিনিটে ব্র্যাডলি বারকোলার নিচু শটে এগিয়ে যায় পিএসজি। মাত্র তিন মিনিট পর আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই তরুণ ফ্রেঞ্চ ফরোয়ার্ড। দুইটি গোলেই সহায়তা করেন তরুণ তারকা ফরোয়ার্ড ডিজায়ার দুয়ে।

প্রথমার্ধের শেষ দিকে আশরাফ হাকিমি ক্রস থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন।

বিরতির পর পিএসজি আরও সুযোগ তৈরি করলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে।

এই জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে থাকা পিএসজি’র লক্ষ্য ইউরোপের শ্রেষ্ঠত্ব। কোচ লুইস এনরিক সামনেও আছে ইতিহাস গড়ার সুযোগ—যদি তিনি ট্রেবল জেতেন, তাহলে পেপ গার্দিওলার পর দ্বিতীয় কোচ হিসেবে দুইবার ট্রেবল জয়ের ইতিহাস গড়বেন।

এনরিকে ২০১৫ সালে বার্সেলোনার কোচ হিসেবে প্রথম ট্রেবল জিতেছিলেন।
গার্দিওলা প্রথম কোচ হিসেবে ২০০৯ সালে বার্সেলোনা এবং ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির হয়ে দুইবার ট্রেবল জয়ের নজির গড়েছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত