আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে জিতলেন গোল্ডেন বুট

সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে জিতলেন গোল্ডেন বুট

ইউরোপের শীর্ষ পাঁচ ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় ইউরোপিয়ান গোল্ডেন শু। এই লড়াইয়ে ভিক্টর গয়োকেরেস ও মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে এই পুরস্কার জিতে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমেই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম এই পুরস্কার জিতে নেন ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে।

এমবাপ্পে গত গ্রীষ্মে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন।

রিয়ালে অভিষেক মৌসুমে তিনি সব প্রতিযোগিতায় মোট ৫৫ ম্যাচে ৪২টি গোল করেন। যদিও লা লিগায় তার ৩১ গোল স্পোর্টিং সিপির ভিক্টর গয়োকেরেসের পর্তুগিজ লিগে করা ৩৯ গোলের চেয়ে কম, তবুও ইউরোপের শীর্ষ পাঁচ লিগের গোলের মান বেশি হওয়ার কারণে এমবাপে গোল্ডেন শু জিতে নেন। আরেকদিকে, পর্তুগিজ লিগের মতো অন্যান্য লিগে গোলের মান ১.৫ পয়েন্ট হিসেবে ধরা হয়।
৬২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন এমবাপ্পে।

তার পেছনে অবস্থান করেছে স্পোর্টিং সিপির ভিক্টর গয়োকেরেস ৫৮.৫ পয়েন্ট নিয়ে এবং লিভারপুলের মোহাম্মদ সালাহ ৫৮ পয়েন্ট নিয়ে।
এই অর্জনের মাধ্যমে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন। তার আগে হুগো সানচেজ (১৯৮৯-৯০) এবং ক্রিস্টিয়ানো রোনালদো এই পুরস্কার জিতেছিলেন। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত